Hashtagintro

ভারতীয় ক্রিকেটে ‘সূর্যাস্ত’! এবার ঘরোয়া ক্রিকেটের দলেও ঠাঁই পেলেন না বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার

ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদব অধ্যায় কি একেবারে শেষ হয়ে গেল? জাতীয় দলে তো দীর্ঘদিন জায়গা পাননি। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও ছেঁটে ফেলা হল টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। সূত্রের খবর, সূর্য প্রবলভাবে চেয়েছিলেন দলে জায়গা পেরে। কিন্তু ম্যানেজমেন্ট সেই অনুরোধে কর্ণপাত করেনি সেকথা বলাই বাহুল্য। দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ মুখদের।

চণ্ডীগড়ের বিরুদ্ধে রনজি অভিযান শুরু করছে মুম্বই। ৪২বারের চ্যাম্পিয়নরা সোমবার সেই ম্যাচের দল ঘোষণা করেছে। সূত্রের খবর, রনজিতে খেলতে আগ্রহী ছিলেন সূর্য। নির্বাচকদের জানিয়েছিলেন, তাঁকে দলে রাখার জন্য। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি মুম্বই। যদিও লাল বলের ক্রিকেটে কোনওদিনই খুব একটা বলার মতো পারফর্ম করেননি সূর্য। তবে রনজিজয়ী মুম্বই দলে ছিলেন। কিন্তু এবার সম্ভবত রনজি দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল তাঁর জন্য।

মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়েছে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি সেরে ফেলবেন তিনি। তবে চমকে দেওয়া নাম আয়ুষ মাত্রে। অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েছেন ভারতকে। তাঁকেই ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবছে মুম্বই। মাত্র ১৯ বছর বয়সে তাঁকে রনজিতে সহ-অধিনায়ক করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন আয়ুষ। কিন্তু এবার দলের গুরুদায়িত্ব তাঁর তরুণ কাঁধে।

কিন্তু সূর্য? তাঁর ভবিষ্যৎ কী একেবারে অন্ধকার? মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজেশ পওয়ার সাফ জানিয়ে দিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ককে লাল বলের ক্রিকেটে ভালো ছন্দে ফিরতে হবে। তারপর ভেবে দেখা হবে, রনজি দলে তাঁকে জায়গা দেওয়া যায় কিনা। গত ১৮ মাস লাল বলের ক্রিকেট খেলেননি সূর্য। ভারতীয় দল থেকেও অলিখিতভাবে তাঁর বিদায় হয়েই গিয়েছে। টি-২০ অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন শ্রেয়স আইয়ার। ব্যাটার হিসাবেও দলে সূর্যর জায়গা নেই দীর্ঘ অফ ফর্মের দরুণ। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও ক্রমে ব্রাত্য হয়ে পড়ছেন সূর্য। শেষবার তাঁকে খেলতে দেখা গিয়েছিল মুম্বই টি-২০ লিগে, সেটাও মাসচারেক আগে। বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন দশায় মনখারাপ ক্রিকেটপ্রেমীদের।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language