Hashtagintro

‘ভারতে আর শান্তি পাই না’, সঞ্জয় দত্তের মন্তব্যে নেটিজেনদের তোপ, ‘মাদক-একে ৪৭ রাখলে শান্তি পাবেন?’

শেখর সুমনের পডকাস্টে এসে ‘দেশবিরোধী’ মন্তব্য করলেন বলিউডের ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত! ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সঞ্জয়ের মন্তব্য ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়। পর্দার ‘মুন্নাভাই’ তথা সঞ্জয় দত্ত যে শোয়ে গিয়েছিলেন সঞ্চালক নিজেই বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের নানা ত্রুটি নিয়ে সরব হয়েছেন। এমনকী নরেন্দ্র মোদি ও তাঁর সহযোগীদের নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি। তাই সঞ্জয়ের সঙ্গে কথোপকথন থেকেও যে কোনও বিস্ফোরক মন্তব্য সামনে চলে আসতে পারে সেটা খানিক প্রত্যাশিত ছিল বললে অত্যুক্তি হবে না।

শেখর সুমনের সঙ্গে চ্যাট শোয়ে সঞ্জয় আপশোসের সঙ্গে জানান, এখন নাকি এদেশে আর শান্তি নেই। এই মন্তব্যের পরই তুমুল সমালোচিত সঞ্জয় দত্ত। অনুষ্ঠানের এক পর্যায়ে শেখর সঞ্জয়কে প্রশ্ন করেন, “এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলতে চান?” শেখরের প্রশ্ন শুনেই সঞ্জয় বলেন, “এদেশের মানুষ এত ভালো যে এখানে শান্তি থাকা উচিত। কিন্তু ইদানীং আমাদের দেশে আমি সেই শান্তিটা আর অনুভব করতে পারছি না। আমার মনে হয় ভারতীয়রা খুব উদার মনের মানুষ। আমরা অতিথিপরায়ণ। আমরা অনেক কিছু দিতে জানি। আমাদের এমনই থাকা উচিত।”

Sanjay Dutt Says He Got Khalnayak Returns Idea in Jail
‘খলনায়ক’ সঞ্জয় দত্তের মন্তব্যে সমালোচনার ঝড়

এরপর পর্দার ‘মুন্না ভাইয়ের সংযোজন, “আমি শুধু শিবজির কাছে প্রার্থনা করি সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে।” এই মন্তব্যের পরই সমাজমাধ্যমে কটাক্ষে বিদ্ধ সঞ্জয় দত্ত। তাঁর কাছে প্রকৃত শান্তি কী? মাদক, একে ৪৭ প্রসঙ্গ টেনে খোঁচা নেটভুবনের। সেই সঙ্গে জেল ফেরৎ আসামির মুখে ভগবান শিবের নাম শুনেও ক্ষিপ্ত নেটিজেনরা।

Sanjay Dutt Files to Us After Lung Cancer Recovery Report Says
সঞ্জয় দত্ত

সঞ্জয়ের মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে এক নেটিজেন লেখেন, ‘যে ব্যক্তি ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের কথা জানতেন এবং একে ৪৫ রেখেছিলেন সেই ব্যক্তি শান্তির কথা বলছেন? এত মানুষ মারা গিয়েছিল, মুম্বই কেঁপে উঠেছিল। ভণ্ডটা সেসব দিনের কথা ভুলে গিয়েছে।’ অপর এক নেটাগরিকের খোঁচা, ‘হ্যাঁ, আমাদের বাড়িতে একে ৪৭ রাখা উচিত। আগের মতো সহজেই মাদক পাওয়াও উচিত। সে আবার শিবজির নাম নিচ্ছে, কী নির্লজ্জ মানুষ!’

সঞ্জয়ের অতীত ফুঁড়ে সোশালপাড়ার এক সদস্যের কটাক্ষ, ‘নিজের শান্তির জন্য যার কাছে একে ৪৭ ছিল তাঁর এই ধারণা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক।’ অপর এক ব্যক্তি টিপ্পনি কেটে লিখেছেন, ‘যখন আমরা একে ৪৭ আর মাদক নিয়ে ঘুরতাম, তখনই তো শান্তি ছিল।’

 

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language