Hashtagintro

ভালোবাসার অপরাধ! ইরানে অন্তঃসত্ত্বা মেয়েকে মৃগীরোগের ওষুধ খাইয়ে, পিটিয়ে, বালিশ চাপা দিয়ে ‘খুন’ মা-বাবার

মা-বাবা সঙ্গে থাকলে সবচেয়ে নিরাপদ বোধ করে সন্তান। সেই মা-বাবাই যদি সন্তানকে হত্যা করে! অপরাধের নাম ভালোবাসা! এক যুববকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইরানের ১৯ বছরের তরুণী হেলিয়া ফতেহি। পরিবারের সম্মান রক্ষার অজুহাতে তাঁকে নৃশংসভাবে খুন করলেন তাঁর মা-বাবা। মেয়েকে হত্যা করতে প্রথমে জোর করে ৩০টি মৃগীরোগের ওষুধ খাওয়ানো হয়। প্রায় জ্ঞান হারানো অবস্থায় বেধড়ক মারধর চলে। এতেও না মরলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারা হয় ওই তরুণীকে। সন্তানের প্রতি মা-বাবার এই চরম নৃশংসতায় চমকে গিয়েছে ইরান-সহ গোটা বিশ্ব। নতুন করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে কবে বন্ধ হবে পরিবারের সম্মানের নামে নারীর প্রতি সহিংসতা? 

ইরানের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এই ঘটনা দেশটির সানানদাজের। এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা গত সপ্তাহে পরিবারকে জানায় হেলিয়া। তিনি যে দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, তাও মা-বাবাকে অকপটে জানান তিনি। একথা জানার পর পাশে না দাঁড়িয়ে প্রথমেই আদালতে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ছোটেন মা-বাবা। হেঙ্গাও মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২১ নভেম্বর বাড়ি ফিরে হেলিয়াকে হত্যার উদ্দেশে জোর করে ৩০টি মৃগীরোগের ওষুধ খাওয়ানো হয়। এতে মেয়ে মরেনি দেখে মারধর করেন মা-বাবা। শেষে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তরুণীকে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ইরানে এই ধরনের ‘হনার কিলিং’ আকছাড় ঘটে থাকে। যদিও নৃশংসতার মাত্রায় এই হত্যাকাণ্ড প্রথম দিকে থাকবে। হেঙ্গাওর তরফে অভিযোগ করা হয়েছে, এই ঘটনা “গার্হস্থ্য হিংসা, নারী- শিশুদের সুরক্ষায় আইন প্রণয়নে ইসলামী প্রজাতন্ত্রের ব্যর্থতার উদাহরণ।” পারিবারিক “সম্মান রক্ষার্থে হত্যা”-র অপরাধীদের লঘু শাস্তি দেওয়া হয়। এর ফলেই মহিলাদের উপর হিংসা ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিও বর্তমান ঘটনায় অভিযুক্ত বাবা ভোরিয়া ফতেহি এবং মা লায়লা ফতেহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে, পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন মা-বাবা।

এই ঘটনায় ইরানে নারী নির্যাতন এবং মেয়েদের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে ২৩ বছরের তরুণী সাদাফ হাগবিনকে গুলি করে হত্যা করা হয়। তাঁর অপরাধ—প্রাক্তন প্রেমিক তাঁকে বিয়ের প্রস্তাব দিলেও সে তা প্রত্যাখ্যান করেছিল।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language