Hashtagintro

ভালোবাসেন, কিন্তু সঙ্গীর সঙ্গে ভবিষ্যত কাটাতে চান না? নিজের মন বুঝে নিন এভাবে

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। এক আকাশ ভালোবাসা থাকলেও অনেক সময় দেখা যায়, সঙ্গীর জন্য আগের মতো আর অনুভব করেন না অনেকেই। মেসেজের জন্য ফোন হাতে অপেক্ষাও শেষ হয়। যার সঙ্গে সারাদিন ফোনে কথা বলার জন্য ব্যকুল থাকতেন, হয়তো আজ তাঁর সঙ্গে কথা বলেও বিরক্ত বোধ হয়। এর মানে কিন্তু কখনই এমনটা নয় যে সঙ্গীকে ভালোবাসেন না। আসলে ভালোবাসা থাকলেও অনেক সময় সম্পর্ক থেকে মন উঠে যায়। ফলে স্বাভাবিক নিয়মেই বাড়ে দূরত্ব। চলুন জেনে নিন কীভাবে বুঝবেন, ভালোবাসালেও সঙ্গীর সঙ্গে আর থাকতে চায় না আপনার মন।

১. একসময় আপনি একসঙ্গে ঘুরতে যাওয়ার, সংসারের স্বপ্ন দেখতেন। কিন্তু এখন সেই স্বপ্নে দেখা ভবিষ্য নিয়ে আপনি নিশ্চিত নন। এর মানে এই নয় যে, আপনাকে সম্পর্কটি এখনই শেষ করে দিতে হবে। তবে নিজেকে প্রশ্ন করার সময় এসেছে।

Couple reflecting on their relationship and future together.
সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। এক আকাশ ভালোবাসা থাকলেও অনেক সময় দেখা যায়, সঙ্গীর জন্য আগের মতো আর অনুভব করেন না অনেকেই।

২. আপনি সঙ্গীকে একাধিকবার জানিয়েছেন যে কোন বিষয়গুলো আপনাকে কষ্ট দেয়। পরিস্থিতি বদলাবে এই আশায় হয়তো আপনি বিভিন্নভাবে বিষয়টি বোঝানোর চেষ্টাও করেছেন। কিন্তু যদি একই সমস্যা বারবার ফিরে আসে, তবে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। একে অপরকে বোঝার ক্ষেত্রে হিমশিম খাওয়া আর একপক্ষ থেকে পরিবর্তনের কোনও প্রচেষ্টা না করা কিন্তু এক নয়।

৩. একসময় হয়তো সঙ্গীতে হারানোর কথা ভাবাটাই অসহ্য মনে হতো। এখন ভাবছেন, তাঁকে ছাড়া আপনার জীবনটা কেমন হবে। আপনি হয়তো কল্পনা করতে পারছেন যে, একা সময় কাটাচ্ছেন, নিজের লক্ষ্যগুলোর ওপর মনোযোগ দিচ্ছেন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। এর মানে এই নয় যে আপনি তাকে কখনো ভালোবাসেননি। বরং এর অর্থ হতে পারে যে, আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন-আপনি একাও সুখী থাকতে পারেন।

৪. হয়তো আপনি দীর্ঘদিন ধরে ভেবেছেন সঙ্গী একসময় আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠবেন। সম্পর্কের প্রতি আরও দায়বদ্ধ হবেন। আপনি আশা করতেন, ব্যস্ততা কমে গেলে বা জীবন সহজ হয়ে এলে পরিস্থিতির উন্নতি ঘটবে। কিন্তু এখন মেনে নিয়েছেন, তাঁর পরিবর্তন সম্ভব নয়।

৫. আপনার নিশ্চয়ই মনে আছে, সম্পর্কের শুরুতে সবকিছু কেমন ছিল। আপনি সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবেন, একসঙ্গে করা পরিকল্পনাগুলোর কথা মনে করেন এবং আপনারা দুজনে মিলে যা কিছু পার করে এসেছেন, তার কথা ভাবেন। সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে সেই সব স্মৃতিকে বিসর্জন দেওয়া-এমনটা নয়। কিন্তু কোনও এক সময় সম্পর্কটি সুখের ছিল বলেই যে সেটি এখনও আপনার জন্য সঠিক, তা কিন্তু নয়।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language