Hashtagintro

ভিডিও কলে প্রেমিকের মৃত্যু দেখে চরম সিদ্ধান্ত প্রেমিকার! অশোকনগরে মৃত্যু ২ স্কুলপড়ুয়ার

ভিডিও কলে কথা হচ্ছিল দু’জনের। সেসময় ভিডিও কলেই প্রেমিকের মৃত্যু প্রত্যক্ষ করেছিল প্রেমিকা! সেই ঘটনা দেখে চরম সিদ্ধান্ত নিল সেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। জানা গিয়েছে, দুজনেই একাদশ শ্রেণির পড়ুয়া। দুই স্কুলপড়ুয়ার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল? পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছেন, যুগলের নাম জিৎ বিশ্বাসণ ও পূজা মণ্ডল। দু’জনের বয়স ১৮ পেরিয়ে গিয়েছে। দু’জনেই সেনডাঙা চতুর্দশপল্লি হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। একই গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে বছর দেড়েক আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। জানা গিয়েছে, জিতের পরিবারের তরফে সেই সম্পর্ক নিয়ে আপত্তি তোলা হয়েছিল! পড়াশোনায় মন দেওয়ার কথাও বলা হয়েছিল। সেজন্য মুষড়ে পড়েছিল ওই তরুণ।

বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে কথা হচ্ছিল ভিডিও কলে। তখনই ভিডিও কল চলাকালীন ওই চরম সিদ্ধান্ত নেয় তরুণ। সেই ঘটনা দেখে ঠিক থাকতে পারেনি অন্যজন। সেও নিজেকে শেষ করে দেয়। শুক্রবার সকাল থেকেই দু’জনের ঘরের দরজা বন্ধ ছিল। ভিতর থেকে কোনও সাড়াও পাওয়া যায়নি। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ দুই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ওই দুই মৃতদেহ উদ্ধার করে। পূজার মা ফুলেশ্বরী মণ্ডল বলেন, “মেয়ের প্রেমের কথা জানতাম না। ছেলেটির নাম বা বাড়ি কোথায়, কিছুই জানতাম না। বিকেলে মাঠে গিয়েছিলাম। ফিরে শুনি মেয়ে আত্মঘাতী হয়েছে। গ্রামের লোকজনের কাছেই ওদের সম্পর্কের কথা জানতে পারি।”

জিতের এক আত্মীয়ের দাবি, প্রেমের সম্পর্ক নিয়ে বাবা-মায়ের বকাঝকার পর থেকেই মনমরা ছিল ছেলে। পরিবারের অন্যান্যরাও দুঃসংবাদ শুনে সেখানে এসেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language