শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে মিলল দেহ! দরজা ভেতর থেকে বন্ধ। মুখে রক্তের দাগ। বাঁধা পা! এন্টালি থানা এলাকায় উদ্ধার ব্যক্তির লাশ। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা।খুন নাকি অন্য কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছেছে হোমিসাইড শাখার পুলিশ।
স্থানীয় মিস্ত্রিকে ডেকে ক্যাবের দরজা ভাঙে পুলিশ। ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, মৃতের নাম ভগবানপ্রসাদ গুপ্ত। মৃতের বয়স আনুমানিক ৪৫। মৃত ব্যক্তি ওই ক্যাবের চালক বলে জানা যাচ্ছে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায়। এ দিন সকালে ডিসি দে রোড এলাকায় একটি ক্যাব দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ভিতরে এক ব্যক্তিকে দেখা গেলেও ডাকাডাকি করলেও কোন সাড়া মেলেনি। তারপরই এন্টালি থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে ট্যাক্সির দরজা ভিতর থেকে বন্ধ।
স্থানীয় মিস্ত্রিকে ডেকে ক্যাবের দরজা ভাঙে পুলিশ। ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, মৃতের নাম ভগবানপ্রসাদ গুপ্ত। মৃতের বয়স আনুমানিক ৪৫। মৃত ব্যক্তি ওই ক্যাবের চালক বলে জানা যাচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন হয়ে থাকতে পারেন। কিন্তু কে বা কারা কেন তাঁকে খুন করলেন তা নিয়ে ধোঁয়াশা। মৃত ব্যক্তির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তাও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে যদি খুন হয়ে থাকেন তাহলে কোথায় খুন? অন্য জায়গায় খুনের পর এন্টালি থানা এলাকায় গাড়িটি রেখে যাওয়া হয়েছে? সব কিছু জানতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
