Hashtagintro

‘ভুল করলে মাশুল দিতেই হবে’, কলকাতা ফিরেই দোষ কবুল নন্দিনীর, কী বার্তা প্রেমিককে?

সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেননি ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী অভিনেত্রী নন্দিনী দত্ত। সিক্রেট রুম থেকে দুর্গে ফিরে ২ দিনও টিকতে পারেননি তিনি। অসভ্যতার অভিযোগে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এক প্রকার দুর্গ থেকে তাড়িয়েছেন তাঁকে। কলকাতা ফিরেই নিজের অন্যায় স্বীকার করে নিলেন নন্দিনী। সংবাদমাধ্যমের সামনে সরাসরি বললেন, “আমি ভুল করেছি, আর ভুল করলে তো মাশুল দিতেই হবে।”

Bigg Boss Bangla: Nandini Dutta Evicted
অভিনেত্রী নন্দিনী দত্ত। ছবি- সোশাল মিডিয়া।

‘বিগ বস বাংলা’ শুরুর কয়েকদিন পর থেকেই শুরু রাজবীর-নন্দিনীর প্রেম। তবে শুরু থেকেই তাঁদের মধ্যে নানারকম কথা কাটাকাটি দেখা গিয়েছে। গত সপ্তাহে দর্শকদের ভোটে দুর্গ থেকে বেরিয়ে গিয়েছিলেন নন্দিনী। যদিও পরবর্তীকালে দেখা যায়, তাঁকে সিক্রেট রুমে রাখা হয়। গত বুধবার ফের দুর্গে ফেরানো হয় তাঁকে। এরপর চরমে ওঠে রাজবীর-নন্দিনীর লড়াই। দিন কয়েক আগে সামান্য বিষয়ে রাজবীরকে রীতিমতো মারধর করতে দেখা যায় নন্দিনীকে। সেই সময় রোমিও সাফ বলেন, “অনেক হয়েছে। আর পোষাচ্ছে না। তুমি সব সীমা পেরিয়ে গিয়েছ। আমার মা তোমাকে মানবে না।” যদিও পরবর্তীকালে ফের বরফ গলে। কাছাকাছি আসেন প্রেমিক যুগল। যদিও শুধু রাজবীর নন, অন্য প্রতিযোগীদের সঙ্গেও একাধিকবার দুর্ব্যবহার করতে দেখা গিয়েছিল নন্দিনীকে।

তবে জাতীয় টেলিভিশনে রাজবীরকে মারধর একেবারেই ভালোভাবে নেয়নি দর্শক থেকে শুরু নির্মাতা, কেউই। যার জেরে শনিবার ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নন্দিনীকে। সাফ বলেন, “এবার আসতে পারো।” রাতেই কলকাতা ফেরেন নন্দিনী। তাঁকে আনার জন্য স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন নন্দিনীর মা, বাবা ও পোষ্য। বিমানবন্দরে দাঁড়িয়ে নন্দিনী স্বীকার করে নেন, তিনি যা করেছেন, তা ঠিক নয়। অভিনেত্রী বলেন, “আমি হয়তো ভুলে গিয়েছিলাম রাজবীর শুধু আমার প্রেমিক নয়, ও শোয়ের একজন প্রতিযোগী। তাই আমি চাইলেই যা খুশি ওখানে ওর সঙ্গে করতে পারি না। নির্মাতারা বিষয়টা ভালোভাবে নেননি।” সোশাল মিডিয়া পোস্টেও নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। কিন্তু রাজবীরের প্রতি তাঁর প্রেম সত্যিই নাকি গেম? জবাবে নন্দিনী বললেন, “সেটা ভগবান বলবেন।” অভিব্যক্তিতেই স্পষ্ট, প্রেমিকের অপেক্ষায় দিন গুণবেন তিনি।

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language