Hashtagintro

ভেঙে চুরমার সর্বকালের সব রেকর্ড, বিদেশভূমে রাম ম্যাজিকে বাজিমাত রণবীরের রামায়ণের

তৃতীয় দ্রুততম ভারতীয় ছবি হিসাবে গোটা বিশ্বে হাজার কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশের অভিনয়ে মুগ্ধ আমজনতা। এই ছবি যে দর্শকমনে ঝড় তুলবে সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু ওয়াকিবহাল মহলে চর্চা চলছে বিদেশভূমে রামায়ণের জনপ্রিয়তা নিয়ে। যেসব দেশে কোনওমতে লক্ষ টাকার আয় করে ভারতীয় সিনেমা, সেখানে কোটির গণ্ডি পেরিয়েছে রামায়ণ।

আট দিনে হাজার কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবির ব্যবসা। পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রণবীররা। বেশ কয়েকটি দেশের আমজনতা রামায়ণের সঙ্গে পরিচিত। কোনও দেশের পাঠ্যক্রমে রয়েছে রামায়ণ মহাকাব্য। এমনকী সেই দেশগুলিতে রামায়ণের নিজস্ব রূপও বেশ প্রচলিত। যেমন থাইল্যান্ডে রয়েছে রামাকিয়েন। ভগবান রামকে নিয়ে লেখা বইয়ের সিনেমারূপ দেখতে ভিড় জমিয়েছেন থাইল্যান্ডবাসী। মাত্র আটদিনে ৯ কোটির ব্যবসা করেছে রামায়ণ। অতীতে কোনও ভারতীয় সিনেমা থাইল্যান্ডে এতটাকার ব্যবসা করেনি।

কম্বোডিয়াতেও ছবিটা একইরকম। সেদেশে রিমকার নামে প্রচলিত রামায়ণ, পড়ানো হয় স্কুলেও। সেখানে দেড় লক্ষ ডলার ব্যবসা করেছে সিনেমাটি। মালয়েশিয়াতে রামায়ণের ব্যবসা হয়েছে আট কোটি টাকার। দুই দেশেই অতীতে কোনও ভারতীয় সিনেমা এত টাকা আয় করেনি। ভিয়েতনামে ভারতীয় ছবি সাধারণত ১৫ থেকে ২০ লক্ষের মধ্যে ব্যবসা করে। কিন্তু রামায়ণ মাত্র আটদিনে পৌঁছে গিয়েছে তিন কোটিতে। সেদেশে রয়েছে ১৩০০ বছরের পুরনো বাল্মিকি মন্দিরও। ইন্দোনেশিয়ায় মাত্র ২ দিনেই এক কোটি টাকার ব্যবসা করেছে রামায়ণ।

প্রত্যাশিতভাবেই নেপাল এবং শ্রীলঙ্কায় দারুণ ব্যবসা করেছে রামায়ণ। কারণ এই দুই দেশের একাধিক স্থানের উল্লেখ রয়েছে বাল্মিকির লেখনীতে। পরিসংখ্যান বলছে, নেপালে এখনও পর্যন্ত আট কোটি টাকার ব্যবসা করেছে রামায়ণ। তবে শ্রীলঙ্কার পরিসংখ্যান এখনও পর্যন্ত আলাদা করে পাওয়া যায়নি। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ৫৬৪ কোটির ব্যবসা করেছে সিনেমায়।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language