Hashtagintro

মতুয়াগড়ে সিএএ ‘উপহার’, পুজো উদ্বোধনে ‘ছারপোকা’, ‘আরশোলা’, নকশালদের থেকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা এদেশের নাগরিকত্ব পাবেন। মতুয়া সম্প্রদায়ের মানুষদের সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। সেই বার্তা কেন্দ্রের বিজেপি সরকারের তরফে দেওয়া হয়েছে। ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বনগাঁ, নদিয়ার মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন। সিএএ সার্টিফিকেটও পাচ্ছেন অনেকে। এবার পুজো উদ্বোধনে গিয়ে মতুয়াগড়ে সিএএ ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএএ সার্টিফিকেট পেতে কোনও সমস্যা হবে না। সেই কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘আরশোলা’, ‘ছারপোকা’দের থেকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বনগাঁয় তৃণমূল আমল থেকেই বিজেপির ভোটব্যাঙ্ক রয়েছে। এবারও মতুয়াগড়ের বিপুল ভোট বিজেপির দিকেই গিয়েছে। মতুয়াদের সিএএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এদেশের নাগরিকত্ব পাচ্ছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা। এদিন বনগাঁয় পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই বড় বার্তা দিলেন তিনি। এদিন শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন রাজ্যকে এই সার্টিফিকেট দেওয়ার সবুজ সংকেত দিয়েছে। রাজ্য সরকার এখন এই সিএএ সার্টিফিকেট দিচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, “সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।” অর্থাৎ, নাগরিকত্ব পাওয়ার গতি এবার আরও বাড়বে। দেবীপক্ষে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন করছে ‘আরশোলা’রা। সিপিএমও সেই আন্দোলনের মাধ্যমে জমি তৈরির চেষ্টা করছে। রাজ্যেও জ্ঞানেশ কুমার বিরোধী স্লোগান দেখা যাচ্ছে। এদিন সেই নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘ছারপোকা’, ‘আরশোলা’রা ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। ‘নকশাল’, ‘ছারপোকা’, ‘আরশোলা’দের থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

বনগাঁ এলাকায় ৭২ হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা করে পাচ্ছেন। আরও কোনও যোগ্য আবেদনকারী থাকলে আবেদন করা যেতে পারে। সেই আবেদন খতিয়ে আগামী দিনে এই টাকা পাওয়া যাবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশের এই সীমান্ত এলাকার উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বনগাঁয় শিল্প আসুক, সেই বার্তাও দিয়েছেন তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language