দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে পা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থেকে দু’বছরের মধ্যেই জোর ধাক্কা। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম ইলেকশন) ধরাশায়ী ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস -দুই কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা হারাল ট্রাম্পের দল। দু’বছর পর আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত যে হিসাব উঠে আসছে, তাতে দেখা দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, নিম্নকক্ষ ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
