Hashtagintro

মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু কিমের! নেটদুনিয়ার জল্পনা উড়িয়ে প্রকাশ্যে উত্তর কোরিয়ার শাসক

ফের উত্তর কোরিয়ার ‘একনায়ক’ কিম জং উনকে নিয়ে টানটান নাটক! তাঁর মৃত্যু নিয়ে জল্পনা যে নিছকই জল্পনা, তার প্রমাণ দিতে খানকয়েক ছবি প্রকাশ করল সে দেশের সরকারি মিডিয়া। যাতে দেখা যাচ্ছে, কিম গিয়েছেন একটি পোশাক প্রদর্শনীতে। সেখানে রাখা সামগ্রী বেশ মন দিয়ে দেখছেন। তাঁর চেহারাতেও সামান্য বদল এসেছে। এই নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে আশপাশের দেশগুলিতে। এ কি সত্যিই কিম নাকি তাঁর চেহারায় অন্য কেউ? তবে উত্তর কোরিয়ার দাবি, কিমের বেঁচে থাকার প্রমাণই ওই ছবিগুলো। ফলে এনিয়ে আর সংশয়ের প্রশ্নই নেই।

চিন বিরোধী শাসক বলে পরিচিত কিম জং উনের মৃত্যু নিয়ে সম্প্রতি চায়না ডেমোক্র্যাসি পার্টির সঙ্গে যুক্ত আমেরিকার এক ব্যক্তি ধারাবাহিকভাবে পোস্ট করেছিলেন। ওয়ানজুন জি নামে ওই ব্যক্তির পোস্ট অনুযায়ী, কিম জং উনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। কোমায় থাকাকালীন তিনি বেজিংয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়েছে এবং দেহটি অত্যন্ত গোপনে উত্তর কোরিয়ার মাটিতে এনে সমাধিস্থ করা হয়েছে। আর তারপরই ‘শাসকহীন’ উত্তর কোরিয়ায় ৯ হাজার সেনা পাঠিয়েছে চিন। কোনও প্রমাণ ছাড়া ওয়ানজুনের এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়।

কিন্তু কেন হঠাৎ নিজেদের শাসকের জীবনের প্রমাণ দিতে এত ব্যস্ত হয়ে পড়ল চিরকাল গোপনীয়তা বজায় রাখা উত্তর কোরিয়া? কারণ মূলত একটাই। চিন বিরোধী শাসক বলে পরিচিত কিম জং উনের মৃত্যু নিয়ে সম্প্রতি চায়না ডেমোক্র্যাসি পার্টির সঙ্গে যুক্ত আমেরিকার এক ব্যক্তি ধারাবাহিকভাবে পোস্ট করেছিলেন। ওয়ানজুন জি নামে ওই ব্যক্তির পোস্ট অনুযায়ী, কিম জং উনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। কোমায় থাকাকালীন তিনি বেজিংয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়েছে এবং দেহটি অত্যন্ত গোপনে উত্তর কোরিয়ার মাটিতে এনে সমাধিস্থ করা হয়েছে। আর তারপরই ‘শাসকহীন’ উত্তর কোরিয়ায় ৯ হাজার সেনা পাঠিয়েছে চিন। কোনও প্রমাণ ছাড়া ওয়ানজুনের এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। উত্তর কোরিয়া ও প্রতিবেশী দেশগুলির টেনশন বাড়তে থাকে। তাহলে পিয়ংইয়ংয়ের রাশ কার হাতে থাকবে? কিম জং উনের বদলে কি তাঁর বোন কিম ইয়ো জং বসছেন মসনদে? এমন সব প্রশ্ন নিয়ে হাজার ধোঁয়াশা তৈরি হয়।

সমস্ত ধোঁয়াশা কাটিয়ে আচমকাই রোডোং সিনমুন নামে উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্রে কিম জং উনের কয়েকটি ছবি। একটি পোশাক প্রদর্শনীকে দেখা গিয়েছে কিমকে। একটি ছবিতে শাসককে গোলাপি জুতো দেখাচ্ছেন সুন্দরী তরুণী। আরেকটি ছবি অনুযায়ী, কিম নিজে মহিলাদের একটি খয়েরি রঙের কোট ছুঁয়ে দেখছেন। এই দুটি ছবিই উত্তর কোরিয়ার শাসকের বেঁচে থাকার জলজ্যান্ত প্রমাণ হিসেবেই প্রকাশ করা হয়েছে বলে দাবি দেশের নাগরিকদের। এই প্রথম নয়, আগেও কিম জং উনের অসুস্থতা ও মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। এবার একেবারে প্রকাশ্যে এলেন ‘একনায়ক’।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language