Hashtagintro

মহালয়াতেও নাছোড় বৃষ্টি, দেবীপক্ষেও ভাসবে বাংলা! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সপ্তাহান্তে মহালয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। কিন্তু পুজোর আগে নাছোড় বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গে। দেবীপক্ষে ভাসবে বাংলা! এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, শনিবার, মহালয়া পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ, বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া। বেলা বাড়তেই মুষলধারায় বৃষ্টি চলে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহালয়া পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কাল, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পূর্বাভাস অনুযায়ী, কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার এবং শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মহালয়ার সকালে তর্পণ অনুষ্ঠান চলে। সেখানেও বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশের পাশাপাশি থাকবে। মঙ্গলবার রাতেও কলকাতা-সহ আশপাশে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৫.৯ মিলিমিটার। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আগামী কাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language