Hashtagintro

মামলার নামে তোলাবাজি! কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক ঋত শিবির, মুখ্যমন্ত্রীকে চিঠি

ফের প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াল মমতা ও গণতান্ত্রিক তৃণমূল। এবার মমতা তৃণমূলের সাংসদের বিরুদ্ধে তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। অভিযোগ, মামলার নামে ব্যাপক তোলাবাজি করেছেন শ্রীরামপুরের চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার যথাযথ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বলে খবর। নিজের লেটারহেডেই কল্যাণের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। কোন মামলা লড়তে ফি হিসেবে কত টাকা নিয়েছেন কল্যাণ, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব চেয়েছেন রঘুনাথগঞ্জের বিধায় তথা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ।

গত ১৫ বছর রাজ্যে তৃণমূল সরকারের আমলে বেশিরভাগ মামলায় আইনজীবী হিসেবে দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, গুরুত্বপূর্ণ সমস্ত মামলায় রাজ্য সরকারের তরফে সওয়াল করতে দেখা যেত কল্যাণকে। তবে অনেক ক্ষেত্রেই তাঁর সওয়ালে মামলা নিজেদের অনুকূলে আসেনি তৃণমূলের। সেসব মামলার ফিজ বাবদ কল্যাণের মতো অভিজ্ঞ আইনজীবী ঠিক কত টাকা নিয়েছেন, তার হিসেব চেয়েছেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান।

গত ১৫ বছর রাজ্যে তৃণমূল সরকারের আমলে বেশিরভাগ মামলায় আইনজীবী হিসেবে দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, গুরুত্বপূর্ণ সমস্ত মামলায় রাজ্য সরকারের তরফে সওয়াল করতে দেখা যেত কল্যাণকে। তবে অনেক ক্ষেত্রেই তাঁর সওয়ালে মামলা নিজেদের অনুকূলে আসেনি তৃণমূলের। সেসব মামলার ফিজ বাবদ কল্যাণের মতো অভিজ্ঞ আইনজীবী ঠিক কত টাকা নিয়েছেন, তার হিসেব চেয়েছেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, শুনানি বাবদ  মোটা অঙ্কের ফি নিয়েছেন অথচ কটি মামলা জিততে পেরেছেন? 

নিজের লেটারহেড প্যাডে লিখে তাঁর অভিযোগ, এভাবে মামলা লড়ার নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারি অর্থ নয়ছয় করেছেন। এটা বড়সড় আর্থিক দুর্নীতি আর তার তদন্ত হওয়া দরকার। সেই দাবি তুলে আখরুজ্জামান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, তদন্ত হলেই একমাত্র বোঝা যাবে কোন মামলা বাবদ ঠিক কত টাকা নিয়েছেন কল্যাণ এবং তাতে কতটা দুর্নীতি হয়েছে। আখরুজ্জামানের এই চিঠি নিয়ে এখনও মুখ্যমন্ত্রী বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language