Hashtagintro

মারধর, ভাঙচুর, হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকায় জামিন পেলেন পরীমণি

বিগত পাঁচ বছর ধরে ঢাকা বোট ক্লাব কাণ্ডের অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছিল না পরীমণির (Pori Moni)! তবে বৃহস্পতিবার সাতসকালে আদালতে হাজিরা দিয়ে শেষমেশ জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী। বুধবারই পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। কারণ এযাবৎকাল একাধিকবার সংশ্লিষ্ট মামলায় হাজিরা এড়িয়ে এসেছেন তিনি। কিন্তু বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই বৃহস্পতিবার সাতসকালে কোর্টের দ্বারস্থ হন পরীমণি।

অভিযোগ, ২০২১ সালে পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে ঢাকা বোট ক্লাবে ঢুকে টাকা না দিয়েই মদ্যপান করতে চেয়েছিলেন। এমনকী বিনামূল্যে মদের বোতলও দাবি করে বসেছিলেন। নাসির তাতে রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন। বাকবিতণ্ডা একসময়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, নাসিরকে গ্লাস ও ফোন ছুড়ে মারেন নায়িকা।

২০২২ সালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মেহমুদ নায়িকার বিরুদ্ধে বিনামূল্যে মদ না পেয়ে মারধর-ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এমনকী সেসময়ে তিনি পরীমণির বিরুদ্ধে ভয় দেখিয়ে মামলা করার অভিযোগও তোলেন। ঠিক কী ঘটেছিল? নাসিরউদ্দিনের অভিযোগ, ২০২১ সালে পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে ঢাকা বোট ক্লাবে ঢুকে টাকা না দিয়েই মদ্যপান করতে চেয়েছিলেন। এমনকী বিনামূল্যে মদের বোতলও দাবি করে বসেছিলেন। নাসির তাতে রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন। বাকবিতণ্ডা একসময়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, নাসিরকে গ্লাস ও ফোন ছুড়ে মারেন নায়িকা। এতে মামলাকারীর মাথা ও বুকে আঘাত লাগে। অন্যদিকে বোট ক্লাবের ওই ঘটনায় নাসিরউদ্দিন-সহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে আগেই সাভার থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরীমণি। সংশ্লিষ্ট মামলাতেই একাধিকবার হাজিরা এড়ানোয় বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপরই বৃহস্পতিবার কোর্টের দ্বারস্থ হন তিনি।

Pori Moni gets bail after arrest warrant over court absence.
বৃহস্পতিবার সাতসকালে কোর্টের দ্বারস্থ হন পরীমণি।

আদালতে আত্মসমর্পণ করায় ৫০০ টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, “গতকাল পরীমণির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আমরা আজ জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language