কুম্ভ রাশির জাতকদের সৃজনশীলতা এই মাসে প্রশংসিত হবে। কেরিয়ারে নতুন কোনও প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় লাভের নতুন রাস্তা খুলে যাবে। দীপাবলির আলোকমালায় আপনার মন প্রফুল্ল থাকবে। বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটবে। তবে স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে চোখের সমস্যায় ভুগতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে।
- নতুন কোনও আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন।
- কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের সামনে বেশিক্ষণ একটানা থাকবেন না।
- অভাবী মানুষকে শীতের বস্ত্র দান করুন।
