Hashtagintro

মুম্বইয়ে ফের জঙ্গি হামলার ছক? ২৬/১১-র নিশানায় থাকা নরিমান হাউসে ‘রেইকি’! ধৃত যুবক

দেড় দশক আগে মুম্বইয়ের জঙ্গি হামলা শুধু ভারত নয়, চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই ক্ষত আজও বহন করে নিয়ে চলেছে দেশ। সেই হামলায় জঙ্গিদের নিশানায় ছিল মুম্বইয়ের কোলাবারের ইহুদি ধর্মীয়স্থান চাবাড় হাউস (যা নরিমান হাউস নামে পরিচিত)। সেই চাবাড় হাউসেই ‘রেইকি’ করতে গিয়ে গ্রেপ্তার হলেন ২০ বছরের এক যুবক।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম যশ সিং। তিনি নভি মুম্বইয়ের আইরোলি এলাকার বাসিন্দা।আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ‘বিদেশি হ্যান্ডলার’দের নির্দেশে যশ কাজ করছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ইহুদি, বিদেশি নাগরিক এবং তাঁদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ছবি। শুধু তাই নয়, তাঁরা কী ধরনের গাড়ি ব্যবহার করেন, সেগুলির বিবরণ ও সুনির্দিষ্ট তথ্যও তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বিদেশি নাগরিকদের গতিবিধিও নজরে রাখতেন যশ। তারপর সেই সমস্ত সংবেদনশীল তথ্য তিনি পাঠিয়ে দিতেন ‘হ্যান্ডলার’দের কাছে। তাঁর গ্রেপ্তারির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ২৬/১১-র কায়দায় বাণিজ্যনগরীকে ফের হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা?

সূত্রের দাবি, শুধু নরিমান হাউস নয়, শহরে আরও কয়েকটি স্পর্শকাতর এলাকায় ধৃতের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। গোপন সূত্রে তাঁর বিষয়ে খবর পেয়েই অভিযানে নামে মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এরপরই জালে ধরা পড়েন তিনি। জানা গিয়েছে, মুম্বই পুলিশের পাশাপাশি কেরল পুলিশের আতশকাচের নীচেও ছিলেন যশ। ত্রিশূরে ‘আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই সূত্রেই তাঁর সন্ধানে ছিল কেরল পুলিশ। তাঁর কী উদ্দেশ্য ছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language