Hashtagintro

‘মোদি কহি নহি জায়েগা’, এবার হারমোনিয়াম বাজিয়ে ভজন গেয়ে বিরোধীদের কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

এসআইআর বিরোধী আন্দোলনের উত্তাপ বাড়াচ্ছে বিরোধীরা। সংবিধানের ঊর্ধ্বে কেউ না— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘আপত্তিকর’ মন্তব্য ‘মোদি কা বাপ ভি জায়েগা’ (মোদির বাবাও যাবে) মন্তব্য নিয়েই প্রচুর জলঘোলা হয়েছে। এই অবস্থায় ভজনের সুরে হারমোনিয়াম বাজিয়ে ‘মোদি কহি নহি জায়েগা’ গান ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল (Arjun Meghwal)। অভিনব কায়দায় বিরোধীদের কটাক্ষের এই ঘটনা সমাজমাধ্যমে শোরগোল ফেলেছে।

নিজের এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন অর্জুন মেঘওয়াল। যেখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক স্টিল ও ভিডিও ফুটেজ। এইসঙ্গে হারমোনিয়াম বাজিয়ে মোদি-বন্দনায় ভজন গাইতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে— “মোদি কহি নহি জায়েগা, জায়েঙ্গা ওহি লোগ জিনহোনে আপনি সাখ খো দি…।” (মোদি কোথায় যাবে না, যাঁরা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন—তাঁরাই চলে যাবেন।)। এরপর গানের কথায় তুলে ধরা হয়েছে মোদির সরকারের একাধিক সাফল্যের কথা। সেই মতো ভিডিও ফুটেজ দেখা গিয়েছে ভিডিওটিতে।

উল্লেখ্য, গত শুক্রবার গুজরাট সফর করেন পিএম মোদি। সেখানে একটি সভায় তিনি বলেন, “আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করব।” ৭৬ বছর বয়সি মোদি বনসকাঁথায় একটি রোড শো করেন। সেই সময় তাঁর কনভয়ের যাত্রাপথের দু’পাশে অসংখ্য মানুষ জড়ো হোন। তাদের হাতে ছিল ‘মোদি কোথাও যাবেন না’ লেখা প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডের বিষয়টি নিয়ে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি বলেন, এটা প্রধানমন্ত্রীর প্রতি ১৪০ কোটি মানুষের ভালোবাসা।

গুজরাটের মন্ত্রী স্পষ্ট করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ‘মোদি কা বাপ ভি জায়েগা’ মন্তব্যের পালটা হিসাবে তিনিই ‘মোদি কহি নহি জায়েগা’ স্লোান ও প্ল্যাকার্ডের আইডিয়া দেন মোদি ভক্তদের। যা দেখা গিয়েছে বনসকাঁথায় মোদির রোড শো-তে। যদিও সোশাল মিডিয়া ভাইরাল হয়েছে মেঘাওয়ালের অভিনব ভজন।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language