Hashtagintro

মোদি স্টাইলেই দীপাবলি সীমান্তরক্ষীবাহিনীর সঙ্গেই কাটাবেন শুভেন্দু, যাবেন সুন্দরবন

রাত পোহালেই আলোর উৎসবে মাতবে গোটা দেশ। প্রত্যেক বছর দীপাবলির দিনটা সীমান্তে জওয়ানদের সঙ্গেই কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে কাটাতেন। এমনকী প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই রীতি বজায় রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কখনও সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে তো আবার কখনও আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। এবার সেই পথেই বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পদে বসার পর তাঁর প্রথম দীপাবলি সীমান্তরক্ষীদের সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, ”আগামিকাল ডিজিপিকে নিয়ে হিঙ্গলগঞ্জ বিএসএফ পোস্টে যাব। যারা সবকিছু ছেড়ে সীমান্ত সুরক্ষায় রয়েছেন, তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানাব।।”

রাজ্যে পালাবদলের পর একাধিক ক্ষেত্রে বদল এসেছে। কেন্দ্র এবং রাজ্য হাতেহাত মিলিয়ে কাজ করছে। এমনকী সীমান্তে সুরক্ষার ক্ষেত্রেও কোনও খামতি রাখছে না রাজ্যের বিজেপি সরকার। একদিকে কাঁটাতার দিতে জমি দেওয়া থেকে শুরু করে, সীমান্তেও বিএসএফের সঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও মজবুত করতে একাধিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বিএসএফ এবং পুলিশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে দিল্লিতে একাধিক বৈঠক করা হয়েছে।” এরপরেই মুখ্যমন্ত্রী জানান, ”আগামিকাল ডিজিপিকে নিয়ে হিঙ্গলগঞ্জ বিএসএফ পোস্টে যাব। যারা সবকিছু ছেড়ে সীমান্ত সুরক্ষায় রয়েছেন, তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানাব।।” শুভেন্দু অধিকারীর কথায়, সরকার সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে। কেন্দ্র এবং রাজ্যে সমন্বয়ে কীভাবে কাজ করছে আগামিদিনে আরও দেখতে পাবেন। 

বলে রাখা প্রয়োজন, গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীনও নিয়ম করে প্রধানমন্ত্রী দীপাবলি কাটাতেন সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাঁর সেই অবস্থানের বদল হয়নি। কখনও পাক-সীমান্তবর্তী কাশ্মীরে আবার কখনও চিন সীমান্তে ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে দীপাবলির কাটিয়েছেন। কার্যত সেই পথে হেঁটেই এবার ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের গুরুত্বপূর্ণ বিএসএফ পোস্টে জওয়ানদের সঙ্গে সময় কাটাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language