Hashtagintro

ম্যাচ হারার পরও জিতল পাকিস্তান! কীভাবে সম্ভব? শাদাবের সেঞ্চুরি সত্ত্বেও উঠছে ফিক্সিংয়ের অভিযোগ

ম্যাচ ‘শেষ’। আম্পায়ার শেষ উইকেটের আঙুল তুলে দিয়েছেন। পাকিস্তানের শাদাব খান হতাশায় মাটিতে ব্যাট আছড়ে ফেললেন। অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাস শুরু করে দিয়েছেন। জো রুট তো এসে স্বান্ত্বনা দিয়ে ফেললেন। স্কোরবোর্ড দেখাচ্ছে ইংল্যান্ড ২০ রানে পাকিস্তানকে হারিয়েছে। কিন্তু না। শেষ পর্যন্ত দেখা গেল, পাক বাহিনী ১ রানে ম্যাচ জিতেছে। কীভাবে ঘটল? নেপথ্যে কি ফিক্সিং? সন্দেহজনক গন্ধ পাচ্ছেন অনেকেই।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকরা তোলেন ২৪১ রান। সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। জবাবে শাহিন আফ্রিদিরা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হন। মাত্র ১৫৪ রানে ৯ উইকেট পড়ে যায়। বাবর জামান থেকে ফখর জামান সকলেই ব্যর্থ। একমাত্র লড়াই চালিয়ে যান অলরাউন্ডার শাদাব খান।

তবে আসল নাটক ছিল পাকিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে। ইংরেজ পেসার গাস অ্যাটকিনসনের বল গিয়ে শাদাবের পায়ে লাগে। বোলার আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলতে দ্বিধাবোধ করেননি। স্পষ্ট এলবিডব্লু! আউট হয়ে শাদাব রীতিমতো ভেঙে পড়েন। টিভির স্কোরবোর্ডে দেখায় ইংল্যান্ড ২০ রানে জিতেছে। ইংল্যান্ডের ক্রিকেটাররা এসে শাদাবকে স্বান্তনা দেন। এরপর দু’দলের প্লেয়াররা হাত মেলানো শুরু করেন। হঠাৎ শাদাবের কী মনে হয়, তিনি রিভিউ চান। সেখানে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে লেগেছে। আম্পায়ার সিদ্ধান্ত বদলে নেন।

সেখান থেকে আর শাদাবকে থামানো যায়নি। শেষ পর্যন্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে ১ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন। কিন্তু এখানে একাধিক প্রশ্ন উঠছে। প্রথমত, শাদাব কখন রিভিউ নিলেন? সেটা টিভিতে দেখানো হয়নি। যা দেখানো কার্যত নিয়মের মধ্যে পড়ে। তাছাড়া যেখানে বল ব্যাটে লেগেছে, সেটা কি তিনি বোঝেননি? তাহলে তো আগেই রিভিউ নেওয়া উচিত ছিল। নাকি পুরোটাই সাজানো নাটক? অনেকেই এই নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ তুলছেন।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language