Hashtagintro

যত্নের প্রয়োজন নেই, নিয়ম মেনে বসালেই ফুটবে ফুল, শীতের বাগিচা সাজান এই ৫ গাছে

শীতের সকাল মানেই নরম রোদের আমেজ। বারান্দা কিংবা ছাদবাগান জুড়ে রঙের মেলা। শহুরে ব্যস্ততায় বাগানচর্চার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া আজ বড়ই কঠিন। অথচ একটু ইচ্ছা থাকলেই সামান্য যত্নে আস্ত এক টুকরো বসন্ত নামানো যায় কনকনে শীতেও। কী অবাক হচ্ছেন? এমন কোন ধরনের গাছ লাগালে সেজে উঠবে বাগান? জেনে নিন।

প্যানজি

প্যানজি
দূর থেকে দেখলে মনে হবে, রঙের ডানা মেলে বসে রয়েছে অজস্র প্রজাপতি। লাল, হলুদ, নীল রঙের উজ্জ্বল প্যানজি ফুল শীতের বাগানের অন্যতম প্রধান আকর্ষণ। আট থেকে দশ ইঞ্চির টব এই গাছের জন্য আদর্শ। সাধারণ মাটি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং কিছুটা বালি মিশিয়ে তৈরি করতে হবে ঝুরঝুরে মাটি। খেয়াল রাখবেন, গাছের গোড়ায় যেন জল না জমে। দিনে অন্তত ছ’ঘণ্টা রোদের ব্যবস্থা করতে হবে। কুঁড়ি আসার পর নিয়মিত সার দিলে ফুলে ভরে উঠবে গাছ।

পিটুনিয়া

পিটুনিয়া
লাল, সাদা কিংবা সাদা-নীল রঙের পিটুনিয়া নিমেষেই বদলে দিতে পারে আপনার বাড়ির বা ছাদের চেহারা। এই গাছের মাটি তৈরিতে দু’ভাগ জৈব সার, এক ভাগ মাটি এবং এক ভাগ কোকো পিট মিশিয়ে নেওয়া দরকার। টবের নিকাশি ব্যবস্থা ভালো হওয়াও ভীষণ জরুরি। জল জমে শিকড় যাতে পচে না যায়, সেদিকে নজর রাখতে হবে। রোদ ঝলমলে জায়গায় রাখতে হবে গাছ। ফুল ফোটার মরশুমে সঠিক সময়ে তরল জৈব সার প্রয়োগ করলে দারুণ ফল মিলবে।

গাঁঁদা

গাঁদা
হলুদ আর কমলার নানা শেড ছাড়া শীতের বাগান যেন ঠিক জমে ওঠে না। শীতের শুরুতেই টবে বা মাটিতে গাঁদা চারা বসানোর উপযুক্ত সময়। এই গাছের জন্যও অন্তত ছ’ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। মাটি হতে হবে ঝুরঝুরে ও জল নিকাশ উপযোগী। সঠিক সময়ে ডালপালা ছাঁটলে গাছ ভালো হয়। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার গাঁদার বৃদ্ধিতে দারুণ সাহায্য করে।

স্ন্যাপড্রাগন

স্ন্যাপড্রাগন
বাগানের একঘেয়েমি কাটাতে জুড়ি মেলা ভার স্ন্যাপড্রাগনের। নানা রঙের মোক্ষম ফুল এই গাছের মূল বৈশিষ্ট্য। ১০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্ন্যাপড্রাগনের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত। দিনে ছ’থেকে আট ঘণ্টা রোদের পাশাপাশি মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। মাটি তৈরির সময় জৈব সার মিশিয়ে নেওয়া দরকার। ফুল ফোটার সময় নিয়মিত পরিচর্যা করলে পুরো শীতকাল জুড়ে বাগান সেজে থাকবে রঙে।

চন্দ্রমল্লিকা
শীতের বাগানের রানি বলা চলে চন্দ্রমল্লিকা। এই গাছের জন্য চাই পর্যাপ্ত রোদ। তবে চারা লাগানোর আগে মাটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। শুকনো মাটি গুঁড়ো করে তাতে গোবর সার, নিম খোল এবং সামান্য বাদাম খোল মিশিয়ে তৈরি করতে হবে বিশেষ মাটি। বেশ কিছুদিন এই মাটি রেখে দেওয়ার পর চারা বসালে চমৎকার ফুল ফোটে। সঠিক পরিচর্যায় অল্প দিনেই গাছ ভরে ওঠে রঙে।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language