Hashtagintro

যেন শেষ হয়েও হচ্ছে না শেষ! সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া? 

শেষ হয়েও হচ্ছে যেন শেষ! বর্ষা বিদায়ের কথা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের। আজ, পঞ্চমী, ষষ্ঠী, প্রথম সপ্তমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে ব্রজপাতও। তবে তার পর থেকে বৃষ্টি কমতে পারে। শুষ্ক হবে আবহাওয়া।

হাওয়া অফিসের পূর্বাভাস, পঞ্চমী থেকে প্রথম সপ্তমী থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিত আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল নাগাদ বৃষ্টি হতে পারে। তবে ভারীবৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর দিন শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে, দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এ ছাড়াও হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অষ্টমীর থেকে পশ্চিমের জেলাগুলিতে হেমন্তের আবহাওয়া ফিরবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক। আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার দুয়েক জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উপরের জেলাগুলিতে ষষ্ঠী, প্রথম সপ্তমী শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। আকাশ পরিষ্কার হবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language