Hashtagintro

রক্তক্ষরণ পেরিয়ে চাঙ্গা শেয়ার বাজার! ১৫০০ পয়েন্টের লাফ সেনসেক্সের, স্বস্তি সোনায়

টানা রক্তক্ষরণের পর অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে। গত কয়েকদিনে দফায় দফায় পতনের পর বুধবার শেয়ারবাজারে দেখা গেল ষাঁড়ের লাফ। যার জেরে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। শুধু তাই নয়, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও নেমেছে সোনার দাম। সবমিলিয়ে বিনিয়োগকারীদের পাশাপাশি বিয়ের মরশুমের আগে খুশির হাওয়া মধ্যবিত্তের মনেও।

মঙ্গলবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ১০০০ পয়েন্ট পেরিয়ে যায়। দুপুরের দিকে সর্বোচ্চ ৮৪,৪৯৮.২১ অঙ্ক ছুঁয়ে ফেলে সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায় সেনসেক্স ১৫০২.৯ পয়েন্ট অর্থাৎ ১.৮২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৮৩,৯৩৮.২৮তে। পিছিয়ে ছিল না নিফটিও। রিপোর্ট বলছে, দিন শেষে নিফটি ৪৬৯.৬০ পয়েন্ট অর্থাৎ ১.৮৫ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৫,৮১৯.২৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। ১২২৬.৪১ পয়েন্ট অর্থাৎ ১.৭৪ শতাংশ বেড়ে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৭১,৬৩৭.২২-তে।

দুপুরের দিকে সর্বোচ্চ ৮৪,৪৯৮.২১ অঙ্ক ছুঁয়ে ফেলে সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায় সেনসেক্স ১৫০২.৯ পয়েন্ট অর্থাৎ ১.৮২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৮৩,৯৩৮.২৮তে।

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, হিন্দুস্থান ইউনিলিভার (+৬.০৮%), গোদরেজ জেসিপি (+৫.৫৬%), ডিমার্ট (+৫.৪৮%), ডাবর ইন্ডিয়া (+৭.৭৭%), ব্রিটানিয়া (+৫.০৮%)-র মতো শেয়ারগুলি। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে, আদানি এনার্জি সলিউশন (-৪.২২%), ভিএএমএল (-২.৯৭%), টাটা মোটরস (-২.৬০%), জিন্দাল স্টিল (-২.৩২%), টাটা স্টিল (-২.২৭%)-এর মতো শেয়ারগুলিতে। এদিন সোনার দামেও বেশ কিছুটা পতন দেখা গিয়েছে। রিপোর্ট বলছে, বুধবার ২৪ ক্যারেট (১০ গ্রাম) সোনার দাম ৩২২০ টাকা কমে হয়েছে ১,২৪,৫৮০ টাকা। ২২ ক্যারেট (১০ গ্রাম) সোনার দাম ২৯৫০ টাকা কমে হয়েছে ১,১৪,২০০ টাকা। ফিউচার মার্কেটেও সোনা আজ ১ শতাংশ থেকে ১.৬২ শতাংশ পর্যন্ত কমে।

বাজারের এই ঊর্ধ্বগতির নেপথ্যে বেশকিছু কারণ সামনে এনেছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে উল্লেখযোগ্য, বিদেশি বিনিয়োগকারীরা ফের ভারতের বাজারে বিনিয়োগ শুরু করেছেন। নভেম্বর মাসে এখনও পর্যন্ত রেকর্ড ১৪ বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি টাকা ঢুকেছে ভারতের বাজারে। অপরিশোধিত তেলের দামও অনেকটা কমেছে। ব্রেন্ট ক্রুড ৯০ ডলার প্রতি ব্যারেলের আশেপাশে নেমে এসেছে। বিশ্ববাজারের উলটো পথে হেঁটে ভারতের ব্যাঙ্ক ও আইটি শেয়ার গুলিতেও ব্যাপক বিনিয়োগ হয়েছে। আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত শেয়ারে কারেকশন হওয়ায় বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের মতো বাজারের দিকে ঝুঁকছেন। তাছাড়া সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিফটি ৫০ সংস্থাগুলির মুনাফা ২৭% বেড়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language