Hashtagintro

রক্তক্ষরণ পেরিয়ে শেয়ার বাজারে ষাঁড়ের গুঁতো! ১২০০ পয়েন্টের লাফ সেনসেক্সের, স্বস্তি সোনায়

টানা রক্তক্ষরণের পর অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে। গত কয়েকদিনে দফায় দফায় পতনের পর মঙ্গলবার শেয়ারবাজারে দেখা গেল ষাঁড়ের লাফ। যার জেরে ১২২৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। শুধু তাই নয়, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা কমেছে সোনার দামও। সবমিলিয়ে ধনতেরাসের আগে বাজারে সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ৮০০ পয়েন্ট পেরিয়ে যায়। বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায় সেনসেক্স ১২২৫.০৭ পয়েন্ট অর্থাৎ ১.৬২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৭৬,৯১৭.৮৫তে। পিছিয়ে নেই নিফটিও। রিপোর্ট বলছে, নিফটি ৩৭০.০৫ পয়েন্ট অর্থাৎ ১.৫৮ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৩,৮০১.৮৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। ৫৩৭.৮৫ পয়েন্ট অর্থাৎ ০.৯৮ শতাংশ বেড়ে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৫,৫০৪.০৫-তে।

বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায় সেনসেক্স ১২২৫.০৭ পয়েন্ট অর্থাৎ ১.৬২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৭৬,৯১৭.৮৫তে।

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, নেসলে ইন্ডিয়া (+৪.৪৭%), এশিয়ান পেন্টস (+৪.২৯%), মারিকো লিমিটেড (+১০.০০%), লোধা ডেভলপমেন্ট (+৫.৭৮%), ডিমার্ট (+৩.৯৯%), এইচডিএফসি ব্যাঙ্ক (+৩.৬৪%) মতো শেয়ারগুলিতে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে পাওয়ার গ্রিড (-৩.০৪%), পিএনবি (-১.৭০%), এসবিআই (-১.৭০%), ওএনজিসি (-১.১৩%), ইনফোসিস (-১.১১%) মতো শেয়ারগুলিতে। এদিন সোনার দামও বেশ কিছুটা কমেছে। রিপোর্ট বলছে, মঙ্গলবার ২৪ ক্যারেট (১০ গ্রাম) সোনার দাম ২৭০ টাকা কমে হয়েছে ১,৩৯,৬৪০ টাকা। ২২ ক্যারেট (১০ গ্রাম) সোনার দাম ২৫০ টাকা কমে হয়েছে ১,২৮,০০০ টাকা। ফিউচার মার্কেটেও সোনা আজ ০.৮৬ শতাংশ কমে ১,৩৮,৯৭৯ টাকা প্রতি ১০ গ্রামে ট্রেড করছে।

বাজারের এই ঊর্ধ্বগতির নেপথ্যে বেশকিছু কারণ সামনে এনেছেন বিশেষজ্ঞরা। তা হয়, সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ১১.৬ শতাংশ বেড়েছিল। ‘কোয়াটার ২’-এর ফলাফলের সুবজ সংকেত বাজারকে টেনে তুলেছে। এছাড়া বাজার থেকে লাগাতার টাকা তোলার পর নতুন করে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ শুরু করেছেন। অপরিশোধিত তেলের দামও অনেকটা কমেছে। ব্রেন্ট ক্রুড ১০৪ ডলারের আশেপাশে নেমে এসেছে। এছাড়া আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত শেয়ারে কারেকশন হওয়ায় বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের মতো বাজারের দিকে ঝুঁকছেন।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language