Hashtagintro

রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা, RSS ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য মুখপাত্র সহিদুল হক

আরএসএস ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের (এমআরএম) পশ্চিমবঙ্গের রাজ্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন ড. সহিদুল হক। দিল্লি থেকে তাঁর নাম অনুমোদিত হয়েছে। নাম প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক ও সাংগঠনিক মহলে সহিদুলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে রাজনৈতিক পথচলা শুরু করেছিলেন সহিদুল। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি ও আরএসএস ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। এবার রাজ্য মুখপাত্রের দায়িত্ব পেলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে পালাবদলের পর আরএসএস ঘনিষ্ঠ সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তাঁকে দেওয়া হল। এবার তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মকাণ্ড তাঁর অবগত ছিল। একাধিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলে এমন কথাই শোনা যায়। রাজ্যের নয়া রাজনৈতিক প্রেক্ষাপটে এবার নতুন দায়িত্ব পেলেন তিনি। তাঁর কাজ হবে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অবস্থান ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

গুরুত্বপূর্ণ পদে ড. সহিদুল হকের নিয়োগের পর তাঁর সাংগঠনিক অভিজ্ঞতার কথা জানান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আঞ্চলিক আহ্বায়ক আলি আফজাল চাঁদ। তাঁর প্রশংসাও করেন আফজন। সহিদুল হলেন হলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী। চারটি রাজ্যের সাংগঠনিক দায়িত্বের সঙ্গেও যুক্ত আছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন। তৃণমূল আমলে রাজনৈতিক অত্যাচারের কারণে তাঁকে দীর্ঘ পাঁচ বছর ঘরছাড়া থাকতে হয়েছিল বলেও দাবি করেন আফজল।

নতুন দায়িত্ব গ্রহণের পর রাজ্যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক বিস্তার, জনসংযোগ এবং রাজনৈতিক বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে ড. সহিদুল হক কী ভূমিকা নেন, এখন সেটাই দেখার। তাঁর এই নিয়োগ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন কোনও মাত্রা যোগ করে কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language