বাংলার প্লেব্যাক দুনিয়ায় ইতিমধ্যেই নিজের পরিচিতি গড়েছেন অর্ণব দত্ত। তবে এবার চেনা গণ্ডি পেরিয়ে মায়ানগরীতে নতুন অধ্যায় শুরু করলেন হুগলির ভূমিপুত্র। কোন্নগরের ছেলে অর্ণব। সিনেদুনিয়ায় সঙ্গীত পরিচালক-গায়ক হিসেবে সফর শুরু করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ প্রযোজিত তথা পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ দিয়ে। তবে বলিউডে সুরকার হিসেবে শিকে ছিঁড়লেন মেগাবাজেট ‘রামায়ণ’ দিয়ে। সম্প্রতি মুক্তি পেল ‘অওয়ধ কে রাম চলে’ গানটি। আর সেই গানেরই সুর করেছেন হুগলির ভূমিপুত্র অর্ণব।
২০২৩ সালে তাঁর এক ঘনিষ্ঠ প্রথম ‘রামায়ণ’ নিয়ে একটি গান তৈরির প্রস্তাব দেন। ভগবান রামকে নিয়ে একটি গান লিখে ও সুর করে তৈরি করতে বলা হয় অর্ণবকে। সেই ভাবনা থেকে তিনি প্রায় ২০টি গান তৈরি করে ফেলেছিলেন।
২০১৯ সাল থেকে বাংলা সিনেমায় একাধিক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন অর্ণব দত্ত। তাঁর সুরেলা কণ্ঠে দর্শক-শ্রোতারা পেয়েছেন বেশ কিছু মনে রাখার মতো গান। তবে এবার তাঁর নতুন পরিচয়— বলিউডের সুরকার। বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘অওয়ধ কে রাম চলে’ গানটি। অর্ণবের সুরে ‘রামায়ণ’-এর যে গানে কণ্ঠ দিয়েছেন অভয় যোধপুরকর। ‘রামায়ণ’-এর মতো বিশ্বমানের প্রজেক্ট দিয়ে বলিউডে পা রেখে কতটা উচ্ছ্বসিত? প্রশ্নের মুখে অর্ণব জানালেন, নিজের লেখা গান নিজেই বরাবর সুর করতে ভালোবাসেন তিনি। কারণ তাঁর বিশ্বাস, কোনও গান যখন একজন শিল্পীর মনে জন্ম নেয়, তখন সেই ভাবনাকে সঠিক রূপ দিতে স্রষ্টাই উপযুক্ত। অর্ণব দত্ত অবশ্য ২০১৮ সালেই বলিউডে কাজ করা শুরু করেছেন। সেসময়ে বিক্রম ভাটের ‘১৯২১’ ছবিতে তিনটি গানে কণ্ঠ দিয়েছিলেন। ঠিক সেমসময়ে ‘রসগোল্লা’ ছবির ‘টাপুর টুপুর’ গানটিও বাংলায় তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। সেই গান থেকেই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে নজর কাড়তে শুরু করেন হুগলির ভূমিপুত্র। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী’ ফ্র্যাঞ্চাইজিতেও কাজ করেছেন। ‘তুই আমার হয়ে যা’ এবং ‘তিন সত্যি’ গান দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে অর্ণবের এই সাফল্যের নেপথ্যে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। কীভাবে ‘রামায়ণ’-এর মতো বিগবাজেট প্রজেক্টে গানের সুযোগ এল?
“গানটি নমিত মালহোত্রার এতটাই ভালো লেগেছিল যে তিনি অন্তত ১০ বার একটানা শুনেছিলেন এবং পরে আমার সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন।”

বর্তমানে এক নির্মাণ সংস্থায় সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের সঙ্গীতচর্চা এবং স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন এই বঙ্গতনয়।
অর্ণব জানান, ২০২৩ সালে তাঁর এক ঘনিষ্ঠ প্রথম ‘রামায়ণ’ নিয়ে একটি গান তৈরির প্রস্তাব দেন। ভগবান রামকে নিয়ে একটি গান লিখে ও সুর করে তৈরি করতে বলা হয় তাঁকে। সেই ভাবনা থেকে তিনি প্রায় ২০টি গান তৈরি করে ফেলেছিলেন। তার মধ্যে ‘রাম আয়ো’ নামের একটি গান বেছে নেওয়া হয় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সেটি জমা দেন। তবে এই সুযোগটা অর্ণবের কাছে এসেছিল এক কঠিন সময়ে। ‘টাপুর টুপুর’ জনপ্রিয় হওয়ার পরও বেশ কয়েক বছর নিয়মিত কাজ পাননি তিনি। ২০২১ সালে পাভেলের ‘ডাক্তার কাকু’ ছবির ‘আমি জানি’ গানটি ছাড়া সেভাবে কাজের সুযোগও পাননি। তাই মুম্বইয়ের মতো ব্যয়বহুল শহরে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা অর্ণব শেষপর্যন্ত একটি কর্পোরেট চাকরিতে যোগ দেন। বর্তমানে এক নির্মাণ সংস্থায় সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের সঙ্গীতচর্চা এবং স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন এই বঙ্গতনয়। এবং সেকারণেই ‘অওয়ধ কে রাম চলে’ গানটি তার কাছে যতটা প্রিযয়,ততটাই আবেগের।

অর্ণবের তৈরি গানটি মিউজিক হেড, ক্রিয়েটিভ হেড থেকে প্রজেক্ট ডিরেক্টর,যাবতীয় স্তর পেরিয়ে শেষমেশ পৌঁছয় প্রযোজক নমিত মালহোত্রার কাছে। হুগলির ভূমিপুত্র জানালেন, “সবথেকে আনন্দের বিষয়, গানটি নমিত মালহোত্রার এতটাই ভালো লেগেছিল যে তিনি অন্তত ১০ বার একটানা শুনেছিলেন এবং পরে আমার সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন।” সেই সাক্ষাতেই অর্ণবকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। নমিত চেয়েছিলেন গানটির মধ্যে যেন রামের বিদায়ের আবেগ ফুটে ওঠে। নির্দেশানুসারে, অর্ণব আবার নতুন করে সুর করেন এবং মাত্র তিন দিনের মধ্যে পরিবর্তিত সংস্করণ জমা দেন। এরপর বিশিষ্ট কবি ও ‘রামায়ণ’-এর গীতিকার কুমার বিশ্বাস ছবির কাহিনির সঙ্গে সামঞ্জস্য রেখে গানের কথাগুলি সংশোধন ও পরিমার্জন করেন। ‘অওয়ধ কে রাম চলে’র সেই সংস্করণই এখন চর্চায়। অর্ণব দত্তের কথায়, “বলিউড ছবিতে যথাযথ কাজ করার স্বপ্ন দীর্ঘদিনের। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল। আন্তর্জাতিক মানের একটি বড় প্রজেক্টে সুরকার হিসেবে কাজ করা, যেখানে অস্কারজয়ী এআর রহমান এবং হ্যান্স জিমারও যুক্ত রয়েছেন, সেটা বিরাটপ্রাপ্তি।” অর্ণবের কাছে এই সুযোগ শুধুমাত্র পেশাগত সাফল্য নয়, বরং বহু বছরের লালিত স্বপ্ন পূরণের মুহূর্ত।
