Hashtagintro

রাজ্যজুড়ে তৈরি হবে ডেটাবেস, পুলিশের একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত

প্রত্যেক চুক্তিবদ্ধ ডেটা এন্ট্রি অপারেটরকে মাসিক ‘বেতন’ দিতে হবে ১৬ হাজার টাকা। আর তা দিতে হবে প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যেই। প্রত্যেকে যাতে তথ্য সম্পর্কে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখেন, সেই ব্যাপারেও নিশ্চিত হতে হবে। চুক্তিতে নিয়োগ হওয়া ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগকারী সংস্থা বা এজেন্সিকে এমনই নির্দেশ ভবানী ভবনের।

চুক্তির ভিত্তিতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের প্রত্যেকটি থানা, এসসিআরবি ও সিআইডিতে নিয়োগ করা হবে ১৪৪৮ ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও-কে। এ ছাড়াও ‘কমিশন অন ইন্সটিটিউশনাল কোরাপশন’-এ নিয়োগ করা হচ্ছে আটজন ডিইও। এই নিয়োগ হবে এজেন্সির মাধ্যমেই।

কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে মোট ১ হাজার ৪৫৬ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে রাজ্য সরকার। পুলিশের সূত্র জানিয়েছে, সারা রাজ্যজুড়ে ডেটা বেস তৈরির ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন থানাগুলির অপরাধের ডেটাবেস থেকে শুরু করে বিভিন্ন বৈদ্যুতিন তথ্য থানাগুলি পাঠায় রাজ্যের ক্রাইম রেকর্ড ব্যুরো বা এসসিআরবি-র দপ্তরে। প্রত্যেকদিন ওই তথ্যগুলি পর্যালোচনা করা হয়। ডেটা এন্ট্রি ও কম্পিউটার সম্পর্কে জ্ঞান রয়েছে, এমন পুলিশ আধিকারিকদেরই এই কাজগুলি করার কথা। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে যে, কয়েকটি ক্ষেত্রে পুলিশ কনস্টেবলদের উপর এই দায়িত্ব দেওয়া হলেও বেশিরভাগ থানার ক্ষেত্রে হোমগার্ড অথবা সিভিক ভলান্টিয়ারদের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবার থেকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে কম্পিউটার বিশেষজ্ঞ ডেটা এন্ট্রি অপারেটরদের উপর। সেই কারণেই চুক্তির ভিত্তিতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের প্রত্যেকটি থানা, এসসিআরবি ও সিআইডিতে নিয়োগ করা হবে ১৪৪৮ ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও-কে। এ ছাড়াও ‘কমিশন অন ইন্সটিটিউশনাল কোরাপশন’-এ নিয়োগ করা হচ্ছে আটজন ডিইও। এই নিয়োগ হবে এজেন্সির মাধ্যমেই।

ভবানী ভবন জানিয়েছে, এই ব্যাপারে রাজ্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। চুক্তির ভিত্তিতে ডিইও নিয়োগকারী এজেন্সিকেও কড়া নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের পক্ষে। ডিইও নিয়োগ করার সময় এজেন্সিকে প্রত্যেক চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার শংসাপত্র, পরিচয়পত্র যাচাই করতে হবে। এই শংসাপত্র বা পরিচয়পত্র যাতে ভুয়া না হয়, সেদিকে নজর দিতে হবে এজেন্সিকে। প্রত্যেক চাকরিপ্রার্থীকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি জমা দিতে হবে। পিসিসি ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না। নিরাপত্তা বা প্রশাসনিক কারণে কোনও ডিইও-কে বাদ দেওয়া হলে এজেন্সি সাতদিনের মধ্যে নতুন ডিইও নিয়োগ করে পাঠাবে। ডিইওদের জন্য এজেন্সিকেই নিয়োগপত্র ও পরিচয়পত্র তৈরি করতে হবে। যেহেতু ডিইওরা পুলিশের গোপন তথ্য নিয়ে কাজ করবেন, তাই তাঁরা যাতে গোপনীয়তা বজায় রাখেন, অফিসের রেকর্ড, ডেটাবেস, পাসওয়ার্ড, তথ্য যাতে কপি বা বাইরে ‘পাচার’ না করেন, সেই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁরা যাতে তথ্যগুলি ই মেল করে বা অন্য কোনও উপায়ে অযাচিত কাউকে না দেন, সেই ব্যাপার এজেন্সিকেও সতর্ক করছে পুলিশ। তথ্য গোপন রাখার ব্যাপারে ডিইওদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

পুলিশের সূত্র জানিয়েছে, প্রত্যেক ডিইও সপ্তাহে একদিন করে ছুটি পাবেন। থানার ওসি বা ইউনিটের প্রধানের অনুমতি নিয়ে বছরে ডিইওরা ১৫ দিন করে ক্যাজুয়াল লিভ পেতে পারেন। ডিইওদের এজেন্সির পক্ষে ১৬ হাজার টাকা করে বেতন দিতে হবে। প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যে বেতনের টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। তাঁদের নগদে বেতন দেওয়া যাবে না। এজেন্সিকে নিয়মমাফিক ইপিএফ ও ইএসআই জমা করতে হবে। ডিইওদের বেতনের পে স্লিপ দিতে হবে। তাঁদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করবেন থানার ওসি বা ইউনিটের প্রধানরা। কোনও ডিইও চাকরি ছেড়ে দিলে, বিতাড়িত হলে অথবা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলে তাঁর বদলে এজেন্সিকে অন্য ডিইওকে পাঠাতে হবে। এজেন্সিকে একজন সুপারভাইজার বা সংযোগকারী আধিকারিক নিয়োগ করতে হবে, যিনি ডিইওদের সুযোগসুবিধা দেখার ব্যাপারে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language