আগামী ডিসেম্বর মাসটা মিমি চক্রবর্তীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। একদিকে নায়িকার বিয়ে নিয়ে ফিসফাস, অন্যদিকে এই মাসেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘তাণ্ডব’। রাজ চক্রবর্তীর প্রযোজনায় মিমি চক্রবর্তী যে সিনেমা করতে চলেছেন, সেখবর পুজোর মুখেই ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়েছিল টলিপাড়ায়।
‘তাণ্ডব’-এর সুবাদেই একদশক বাদে রাজ-মিমির একসঙ্গে কাজ। যে ছবির নিবেদক আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সেই বহু প্রতীক্ষিত সিনেমার পোস্টারই প্রকাশ্যে এল। আর সেই সুবাদেই মিমি-শুভশ্রীর ভার্চুয়াল কথোপকথন চর্চায়।
মিমিকে দেখা গেল এলো চুলে, এক যোদ্ধা মায়ের ভূমিকায়। পরনে সালোয়ার। পিঠে ব্যাগ। চোখেমুখে ক্ষতর চিহ্ন। দুধের শিশুকে বুকে আগলে ভয়ার্ত অভিব্যক্তিতে ধরা দিলেন অভিনেত্রী। ক্যাপশনে উল্লেখ, ‘দেওয়ালে পিঠ ঠেকলে, তাণ্ডব হবেই!’
মিমি চক্রবর্তী যে ‘তাণ্ডব’ ছবিতে একেবারে ছকভাঙা ভূমিকায় ধরা দেবেন, সেখবর আগেই মিলেছিল। স্বাভাবিকভাবেই নায়িকার চরিত্র ঘিরে কৌতূহলের ভিড়। নতুন সিনেমায় কেমনভাবে ধরা দেবেন মিমি? দেখার অপেক্ষায় চাতক পাখির দশা হয়েছিল দর্শক, অনুরাগীদের। মঙ্গলবার বিকেলে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘তাণ্ডব’-এর পোস্টার। সেখানেই মিমিকে দেখা গেল এলো চুলে, এক যোদ্ধা মায়ের ভূমিকায়। পরনে সালোয়ার। পিঠে ব্যাগ। চোখেমুখে ক্ষতর চিহ্ন। দুধের শিশুকে বুকে আগলে ভয়ার্ত অভিব্যক্তিতে ধরা দিলেন অভিনেত্রী। ক্যাপশনে উল্লেখ, ‘দেওয়ালে পিঠ ঠেকলে, তাণ্ডব হবেই!’ আর পয়লা প্রচারঝলকেই কৌতূহলের পারদ চড়ালেন মিমি।
পালটা শুভশ্রীকে ‘ম্যাডাম প্রোডিউসার’ সম্বোধন করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মিমিও।
অভিনেত্রী যে ‘তাণ্ডব’ ছবিতে এক মায়ের একক লড়াইয়ের কাহিনি ফুটিয়ে তুলবেন, তা পোস্টারেই স্পষ্ট। আর পোস্টার সোশাল পাড়ায় ভাগ করে নিয়েই মিমিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। রাজঘরনি লিখেছেন, ‘এই সিনেমাটার জন্য আমি ভীষণ উত্তেজিত।’ পালটা শুভশ্রীকে ‘ম্যাডাম প্রোডিউসার’ সম্বোধন করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মিমিও। আর ইনস্টা স্টোরির সেই ভাব-ভালোবাসাই আপাতত সোশাল পাড়ার চর্চায়।

অতীত যাই হোক, মিমি-শুভশ্রী কিন্তু বিগত বছরগুলিতে একে-অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। আবার মিমির জন্মদিনে পালটা ফুলের তোড়া, কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। যেখানে লেখা ছিল ইউভান-ইয়ালিনীর নাম। পঁচিশ সালে এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য আবার একফ্রেমে ধরা দিয়ে অনুরাগী শিবিরের ‘উল্লাস’ বাড়িয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন, তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি-শুভশ্রী। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই তাণ্ডব-এর জন্য মিমিকে শুভেচ্ছা শুভশ্রীর।
