Hashtagintro

রাতে বিছানায় যাওয়ার আগে স্রেফ একটি কাজ, রশ্মিকার টিপসেই আরও মধুর হবে দাম্পত্য

একেবারে শুরুর দিকে সম্পর্ক থাকে অন্যরকম। তখন ছোট ছোট ভুল বোঝাবুঝিও যেন একে অপরের মাঝে সেতু হয়ে দাঁড়াতে পারে। তবে সম্পর্কে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উষ্ণতা হারায়। জটিলতা ক্রমশ বাড়তে থাকে। তবে রশ্মিকা মান্দানার বিশেষ টিপসে আপনার সম্পর্ক হবে আরও সুন্দর।

সম্প্রতি তারকা দম্পতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন। তাতেই তাঁরা সম্পর্কের গোপনের রহস্যের চাবিকাঠি। সঞ্চালক প্রশ্ন করেন কেন গত ৮ বছর সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন তাঁরা। বিজয় জানান, “ও আমার প্রথমে সহকর্মী ছিলেন। তারপর বন্ধু হয়ে ওঠা। একসময় আমাদের বন্ধুত্ব সম্পর্কের পরিণতি পায়। এখন ও আমার স্ত্রী। আমরা ইচ্ছা করেই কাউকে জানায়নি। এটা আমার জীবন। কেন সকলকে বলে বেড়াব।” রশ্মিকা বলেন, “আমাদের সম্পর্ক সম্পূর্ণই আমাদের। আমরা একে অপরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আমরা চাই সব কিছু গোপন রাখতে।”

বিজয়ের দাবি, “বিয়ের পর থেকে অনুভব করি ওর উপর আমি কতটা নির্ভরশীল। যখন আমি আগে একা খাওয়াদাওয়া করতাম, তখন মনে হত রশ্মিকা থাকলে ভালো হত। মনের কথা বলতে পারি। আমি ভাবি আরও আগে ওকে এভাবে পেলে ভালো হত। আরও আগে বিয়ে করে নিতে পারলে ভালো হত।” তবে বয়স বাড়লেও সম্পর্কের প্রতি সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী। রশ্মিকার মতে, ব্যস্ততার মাঝেও সঙ্গীকে জিজ্ঞাসা করা উচিত তিনি কেমন রয়েছেন। ছোট ছোট ভালোবাসার প্রকাশও প্রয়োজন। তাতেই সম্পর্ক আরও মধুর হয়। সারাদিন কেমন কাটল, সে বিষয়ে দিনের শেষে একবার হলেও কথা বলা দরকার।

অভিনেত্রী সারাদিনে বিজয়কে কমপক্ষে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। বিজয় যাতে এই অনুভূতি প্রকাশ করতে পিছপা না হন, সেদিকেও খেয়াল রাখেন রশ্মিকা। এসব তিনি যা-ই করুন না কেন, প্রতিদিন নিজে ঘুমোতে যাওয়ার আগে বিজয়কে বিছানায় পাঠাতে ভোলেননা। তাতে সম্পর্ক আরও গাঢ় হয়েছে বলেই মনে করেন রশ্মিকা। তাই আপনিও চাইলে রশ্মিকার এই টিপস মানতে পারেন। তাতে সম্পর্ক যে আরও সুন্দর হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language