Hashtagintro

‘রামায়ণ’-এ অত্যাধিক গৌরবান্বিত রাবণ! ছবি প্রদর্শন বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

দেখতে দেখতে প্রায় দু’সপ্তাহ অতিক্রম। এখনও বক্স অফিসে অব্যাহত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ ঝড়! রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশের অভিনয়ে মুগ্ধ আমজনতা। বিদেশভূমেও রাম-রাবণ ম্যাজিকে বুঁদ সিনেপ্রেমীরা। আকাশছোঁয়া জনপ্রিয়তা সত্ত্বেও চার হাজার কোটির মহাকাব্য নিয়ে কটাক্ষ-সমালোচনা যেন কিছুতেই থামতে চাইছে না। আধ্যাত্মিক সিনেমার ট্রেলার দেখে অস্কার পাওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন নীতীশ। তবে সিনেমা দেখেই ডিগবাজি! বললেন, ‘প্রোপাগান্ডা সিনেমা। ‘রামায়ণ’-এর ৪০০০ কোটি বাজেট নিয়ে তদন্ত করুন।’ এবার ‘রামায়ণ’-এর বিরোধিতায় বিশ্ব হিন্দু পরিষদ। ছবির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরং লাল বাগড়া এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমারের অভিযোগ, ছবিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে। এছাড়াও রয়েছে বিকৃত উপস্থাপনাও। সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বজরং লাল বাগড়া বলেন, “হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতি নিয়ে এ ধরনের ছেলেখেলা কখনওই মেনে নেওয়া হবে না।” একই সুর শোনা গেল অলোক কুমারের কণ্ঠেও। তাঁর কথায়, “ছবিতে রাবণকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে যিনি দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের মসিহা হিসেবে তুলেধরা হয়েছে। এর মাধ্যমে রাবণকে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে।”

Ramayana AI Dubbing: Are Rama, Sita, and Ravana’s Voices AI-Generated? Here's the Truth
‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’- ছবির দৃশ্য।

বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে ব্রাত্য। অলোক কুমারের যুক্তি, অহল্যাকে উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত। অথচ ঋষি-মুনিদের যজ্ঞ, গুরুকুল ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টিকারী রাক্ষসদের বিনাশ করার জন্য ভগবান রামের যে মহান উদ্দেশ্য ছিল সেটিকে স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।” বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক বাগড়ার বক্তব্য, রাবণ অত্যন্ত বিদ্বান, ভক্তিমান ও শক্তিশালী হলেও তাঁর অনৈতিক আচরণ এবং মানুষের উপর অত্যাচারের কারণে তিনি নিন্দিত।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language