Hashtagintro

রোগী ঠিকমতো দেখা হয়নি বলে অভিযোগ, শিলিগুড়ি হাসপাতালে বচসা থামাতে গিয়ে মার খেল পুলিশ!

হাসপাতালে অসুস্থকে ঠিকমতো দেখা হচ্ছে না বলে অভিযোগ। সেই নিয়ে সরকারি হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ পরিস্থিতি শান্ত করতে গিয়ে আক্রান্ত হলেন বলে অভিযোগ। খোদ পুলিশ কর্মীরা মার খেল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি রবিবার রাতের। শিলিগুড়ির মধ্য শান্তিনিকেতনের বাসিন্দা বিজয় ঘোষ তাঁর অসুস্থ বন্ধুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, ওই ব্যক্তিকে ঠিকমতো দেখা হয়নি। এই নিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন বিজয় ঘোষ। সেই নিয়ে শুরু হয় বচসা। রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে হট্টগোল শুরু হয়। সেই ঘটনা দেখে হাসপাতালে থাকা ফাঁড়ির দুই পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়েছিলেন।

জরুরি বিভাগের সামনে তুমুল হট্টগোল, হাতাহাতি চলছিল বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আক্রান্ত হয়। দুই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের লাঠি কেড়ে নিয়ে মারা হয় বলে অভিযোগ। ফলে রাতে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পৌঁছতেই অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিজয় ঘোষকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের বাড়ি শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায়। আজ, সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। হাসপাতালে ঝামেলার ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language