Hashtagintro

লাহোরে বিশেষ সম্মেলনে আমন্ত্রিত ভগবন্ত মান, ভিসা দিতে রাজি পাকিস্তান, অনুমতি দেবে দিল্লি?

সন্ত্রাসবাদকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কণ্টকাকীর্ণ। এরই মাঝে লাহোরে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব পাঞ্জাবি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে (Punjab CM Bhagwant Mann)। পাকিস্তান সফর নিয়ে মান মুখ না খুললেও, এই ইস্যুতে মুখ খুলল ইসলামাবাদ। বলা হয়েছে, মান যদি পাকিস্তান সফরে যেতে আগ্রহ প্রকাশ করেন তবে তাঁকে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে পাক বিদেশমন্ত্রক।

আগামী ২৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব পাঞ্জাবি সম্মেলন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান। গত ২৩ অক্টোবর এই আমন্ত্রণের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই সফরের জন্য দিল্লি তাঁকে অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বলেছিলেন, দুই দেশের সংস্কৃতি এক। ভারতের মতো পাকিস্তানেও বহু কবি-সাহিত্যিক রয়েছেন। এই ডামাডোলের মাঝেই শুক্রবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভগবন্ত মান পাকিস্তানে আসতে চাইলে তাঁকে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইসলামাবাদ।

আগামী ২৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব পাঞ্জাবি সম্মেলন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান।

অবশ্য ভারতীয় নাগরিক হিসেবে মানের বিদেশ সফরের অনুমতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর। দিল্লি যদি মনে করে মানকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেওয়া যাবে তবেই এই সফরে যেতে পারবেন তিনি। মান অবশ্য বলেন, ওই সম্মেলনে বহু কবি যোগ দিতে যাবেন। শুধু সম্মেলনে যোগ দেওয়াই নয়, কর্তারপুর সাহিব দর্শনের জন্য পাঞ্জাব বিধানসভার সমস্ত সদস্যকে নিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন মান। ২০২৫ সালের ৭ মে থেকে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য বন্ধ রয়েছে এই করিডর।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পালটা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সাপে-নেউলে হয়ে ওঠে। বন্ধ করা হয় কর্তারপুর করিডোর। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বিধিনিষেধ উঠে গেলে ধর্মীয় তীর্থযাত্রীদের যাতায়াতে সহযোগিতা করতে প্রস্তুত ইসলামাবাদ।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language