Hashtagintro

লেমুর নিয়ে দিশেহারা বাংলাদেশ! কীভাবে এল, কোথায় গেল খেই পাচ্ছেন না মন্ত্রী

বাংলাদেশের গাজিপুরে সাফারি পার্ক থেকে চুরি হয়ে গিয়েছিল দু’টি লেমুর। সেই প্রাণীটিকে ভারতের এক বেসরকারি চিড়িয়াখানায় দেখা গিয়েছে বলে অভিযোগ। গাজিপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ৯ বছর ধরে ওই দু’টি প্রাণী বাংলাদেশে ছিল বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, রিং-টেইলড লেমুর চুরির ঘটনায় বিস্ফোরক অভিযোগ উঠেছে বাংলাদেশে। দাবি, আম্বানির চিড়িয়াখানায় যে লেমুর দু’টি রয়েছে তা নাকি আগে ছিল সেদেশের সাফারি পার্কে। এদিন সেই প্রসঙ্গে মিন্টুকে বলতে শোনা যায়, ”যে লেমুর দু’টি সাফারি পার্ক থেকে চুরি হয়েছে, সেই লেমুর দুটি কীভাবে এল বাংলাদেশে? কোনও খবর নেই। তদন্তে দেখা যাচ্ছে, লেমুর দু’টির বাংলাদেশে আসাটাও অবৈধ ছিল। যারা সাফারি পার্ক থেকে আবার চুরি হয়ে গিয়েছে। আমরা তদন্ত করছি। তবে ভারতের আম্বানির চিড়িয়াখানায় যে দুটি লেমুর দেখা গিয়েছে, সেই দু’টো এখান থেকেই গিয়েছে, সেটা বলা যাবে না। কারণ, আমরা সেগুলিকে চিহ্নিত করতে পারিনি।” পাশাপাশি তিনি বলেন, লেমুর নিয়ে আসায় অনেক সমস্যা রয়েছে। তাছাড়া ভারতে ওটা কী করে গেল, সেটাও তিনি বুঝতে পারছেন না।

এখানেই শেষ নয়। মিন্টু আরও দাবি করেছেন, সাফারি পার্ক থেকে কোনও প্রাণী মারা গেলেও বলা হয় তা চুরি গিয়েছে। পরিচর্যা ঠিকমতো না পেয়ে কোনও প্রাণী যাতে এখানে মারা না যায়, তা নিশ্চিত করতে হবে বলেও দাবি।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language