Hashtagintro

শরীর না ছুঁয়েও যৌন হেনস্তা! শুটিং সেটে মারাত্মক কাণ্ড, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক স্বরা ভাস্কর

শুটিং সেটে অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর প্রায়ই উঠে আসে পেজ থ্রির খবরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কেরিয়ারের শুরুতে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলেন। অভিনেত্রী হিসেবে যখন নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন তখন বয়সও খুব বেশি নয়। ব্যক্তিগত কোনও টিম বা সাহায্য চাওয়ার মতো পরিচিত মানুষও তাঁর পাশে ছিলেন না। অথচ গুরুত্বপূর্ণ ছবির কাজও মাঝপথে ছেড়ে দেওয়ার মতো ধৃষ্টতা দেখাতে পারেননি নবাগতা স্বরা। বহু বছর পরে মিটু আন্দোলনের সময় অন্য মহিলাদের অভিজ্ঞতার কথা জানতে পেরেই নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ বুঝতে পারেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে একটি ছবির আউটডোর শুটিং চলাকালীন পরিচালক তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। কিন্তু, সেই সময় তিনি বুঝতেই পারেননি যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হচ্ছেন। কারণ অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে স্পর্শ করেননি। এই মর্মে অভিনেত্রী বলেন, “ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

ঘটনার ব্যাখ্যা করে স্বরার সংযোজন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই বলপূর্বক শারীরিক মিলন নয়। সেটা মৌখিক বা অন্য় কিছুও হতে পারে। সেই মুহূর্তে তিনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন সেটা ভাবলে আজও আঁতকে ওঠেন। মিটু আন্দোলনের সময় যখন একের পর এক মহিলা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে শুরু করেন, তখন স্বরার উপলব্ধি হয়, তাঁর সঙ্গেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। এই প্রসঙ্গে বলেন, “তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!”

ঘটনাটি ঘটেছিল ‘তনু ওয়েডস মনু’ ছবিতে অভিনয় করার সময়। ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার অদম্য লড়াই। বড় মাপের অভিনেত্রী না হওয়ার কারণে সেসময়ে তাঁর পাশে ছিল না কোনও ব্যক্তিগত টিম, ইন্ডাস্ট্রিতে বিশেষ পরিচিতি কিংবা এমন কোনও মানুষ, যাঁর কাছে সহজে সাহায্য চাইতে পারেন। ফলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেকে অত্যন্ত অসহায় মনে হয়েছিল তাঁর। তখন পাশে দাঁড়িয়েছিলেন ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার। তাঁকে পুরো বিষয়টি জানিয়েছিলেন স্বরা। অভিনেত্রীর দাবি, তাঁর সাহায্যের জন্যই শুটিংয়ের বাকি দিনগুলি তুলনামূলকভাবে সহজে কাটাতে পেরেছিলেন তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language