Hashtagintro

শারীরিক সমস্যায় জর্জরিত, হাতে নেই কাজ! শাহরুখের সহ অভিনেতা শরদের পাশে ‘দিলদরিয়া’ সলমন ও সোনু 

একসময় পর্দা কাঁপানো অভিনেতা আজ বেকার! একে তো হাতে কোনও কাজ নেই, গোদের উপর বিষফোড়া শারীরিক সমস্যা। শরীর স্বাস্থ্য ভেঙে একেবারে শীর্ণকায়! তাঁকে দেখে কার্যত চেনা দায়। পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ইন্ডাস্ট্রির কাছে কাজের জন্য কাতর আর্জি। তিনি আর কেউ নন, শাহরুখের সহ অভিনেতা ‘জোশ’ খ্যাত শরদ কাপুর। সতীর্থের এই করুণ পরিণতিতে পাশে দাঁড়ালেন সলমন খান ও সোনু সুদ।

সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ অনেকের বিপদেই এগিয়ে এসেছেন ভাইজান। অন্যদিকে শরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে ফের ‘মসিহা’ সোনু সুদ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সলমন ও সোনু দুজনেই শরদকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ বলিউডের একাধিক অভিনেতার কাছে সাহায্যের আর্জি জানান শরদ কাপুর। আর্থিক অনটন, মানসিক ও শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন। একইসঙ্গে জানান, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মোক্ষম দাওয়াই অভিনয়ে কামব্যাক।

Sharad Kapoor Appeals To CINTAA for Work After Viral Video
শরদ কাপুর।

শরদ কাপুরের ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এরপরই তাঁর সঙ্গে যোগাযোগ করেন সলমন। অভিনেতার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন ভাইজান। সূত্রের দাবি, আর্থিকভাবেও শরদকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ‘দিলদরিয়া’ সলমন। অন্যদিকে, শরদের চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন সোনু সুদও। অভিনেতার পায়ের চোটের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল পাঠিয়েছেন সোনু। ওই চিকিৎসক দল শরদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

জানা গিয়েছে, বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে গুরুতরভাবে পায়ে চোট পান শরদ কাপুর। সেই চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁকে আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সলমন-সোনুর জোড়া সহযোগীতা নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে অভিনেতা শরদ কাপুরকে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, কাজের জন্য কাতর আর্জি জানাতেই হলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। জানুয়ারি থেকেই সম্ভবত সিনেমার শুটিং শুরু করবেন। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হবে শরদের।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language