Hashtagintro

শীর্ণকায় চেহারায় কাজের আর্জি জানাতেই ভাগ্যবদল, হলিউডে অভিষেক ‘জোশ’ খ্যাত শরদ কাপুরের 

হিন্দি সিনেমায় খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় একটা সময় শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, হয়ে উঠেছিল ‘টক অফ দ্য টাউন’। ‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে, চেনা গ্ল্যামারও উধাও। এই মুহূর্তে হাতে কাজও নেই। সম্প্রতি শীর্ণকায় চেহারায় মুম্বইয়ের এক পশুকল্যাণ কেন্দ্রে ভেঙে পড়েন অভিনেতা শরদ কাপুর। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভাগ্যে শিকে ছিঁড়ল ‘জোশ’ খ্যাত অভিনেতার। তাঁর ভিডিও নিয়ে আলোচনা শুরু হতেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শরদ কাপুর।

অভিনেতা জানিয়েছেন, ইতিমধ্যেই একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। জানুয়ারি থেকেই সম্ভবত সিনেমার শুটিং শুরু করবেন। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হবে শরদের। তবে হলিউডে কাজের সুযোগ পেলেও বলিউডকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই। সুস্থ হয়ে বলিউডেই পুরনো ছন্দে ফিরতে চান। শরদের কথায়, “ইতিমধ্যেই আমি একটি হলিউড ছবির প্রস্তাব পেয়েছি। আগামী জানুয়ারি মাসে সেই ছবির কাজ শুরু করব। পাশাপাশি বলিউডের ছবিতেও কাজ চালিয়ে যাব। এটাই আমার দেশ। আশা করছি, দু’মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে।”

নানাবিধ সমস্যায় জেরবার অভিনেতা শরদ কাপুর।

একেই বলে সাপে বর। সমাজমাধ্যমে কাজের আর্জি জানাতেই হলিউডে সুযোগ। বলিউডে কাজ চেয়ে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিন্টা) -এর দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। শরদ কাপুরের কাতর আর্তি, “সিন্টার কাছে আবেদন জানাতে চাই, আমি ভালো কাজের সন্ধানে রয়েছি। এইসময়ে আমার আপনাদের সমর্থনের প্রয়োজন। আমি জানি, আপনারা সবসময়ই সকলের পাশে দাঁড়িয়েছেন। আপনারা যদি মানসিকভাবে আমার পাশে দাঁড়ান, সেটাও এখন আমার জন্য বড় সমর্থন হবে।”

Sharad Kapoor Appeals To CINTAA for Work After Viral Video
বলিউডে কাজ খুঁজছেন শরদ কাপুর।

শরদের ভিডিও ভাইরাল হতেই অনেক শুভাকাঙ্ক্ষী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সেবিষয়ে শরদ স্পষ্ট করে দেন যে, “আমি একজন ভালো অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকাটা এখানে কোনও সমস্যা নয়। আসল বিষয় হল, আমি আবার কাজ শুরু করতে চাই।” সরদের হলিউডে আত্মপ্রকাশের খবর অনুরাগীরা স্বস্তি পাবেন তা বলাই বাহুল্য।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language