Hashtagintro

শুরু মিমির বিয়ের অনুষ্ঠান, লক্ষ্মীবারের বিকেলেই বাগদান-রেজিস্ট্রি, কারা থাকছেন?

এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ মিমি চক্রবর্তী। কারণ, টলিউডের জনপ্রিয় নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও এপ্রসঙ্গে অভিনেত্রী ‘স্পিকটি নট’! এযাবৎকাল বিয়ের প্রসঙ্গ উঠলেই সুকৌশলে এড়িয়ে গিয়েছেন নায়িকা, তবে দিন কয়েক আগেই তাঁর বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসায় বিষয়টিতে সিলমোহর পড়েছে। যে আমন্ত্রণপত্রে পোষ্যদের সঙ্গে জ্বলজ্বল করছে হবু বর-কনের ছবি। অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাঁর মামা জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও। বৃহস্পতিবার অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষার অবসান। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী।

আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা।

বন্ধুবান্ধবদের সঙ্গে হবু স্বামীর সঙ্গে মিমি চক্রবর্তী।

সূত্র মারফৎ খবর, বৃহস্পতিবার নিজের কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন মিমি চক্রবর্তী। বিগত এক মাস ধরেই টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকার বিয়ে নিয়ে তুমুল চর্চা। তবে আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে। জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাঁকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত, মেরিন ইঞ্জিনিয়ার। নাম সিদ্ধার্থ দত্ত। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে এযাবৎকাল বিষয়টা গোপনেই রেখেছিলেন উভয়ে। মিমি নিজে টুঁ শব্দটি করেননি এপ্রসঙ্গে। ধোঁয়াশা জিইয়ে রেখেছেন বিয়ে সম্পর্কে। বারবার বলেছেন, সময় এলেই সকলে সব জানতে পারবেন। 

হবু স্বামীর সঙ্গে মিমি।

৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন রয়েছে কলকাতায়।

এরপর ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন রয়েছে কলকাতায়। যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্ট জনরা নিমন্ত্রিত। এর মধ্যেই গত মঙ্গলবার মিমিকে এক শহরের এক খ্যাতনামা অলঙ্কার বিপণি থেকে কেনাকাটা করতেও দেখা গিয়েছে। তার প্রাক্কালে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকেও নায়িকার বিয়ের শপিংয়ের ভিডিও প্রকাশ্য়ে এসেছে। বিয়ে উপলক্ষে জলপাইগুড়ি থেকে অনেক আগেই মিমির মা-বাবাও চলে এসেছেন কলকাতায়। এবং বরপক্ষে অর্থাৎ সিদ্ধার্থর ঘনিষ্ঠরা রেজিস্ট্রির দিন থাকছেন।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language