Hashtagintro

শেখের বিটি আসছে… উত্তেজনায় ফুটছে শীতের বাংলা

১৭ বছর জন্মভূমির বাইরে থেকে দেশে ফিরে এসেই প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন তারেক। মূলত গরিব সাধারণ মানুষের ১৮ কোটির দেশে ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কখনওই সম্ভব নয়। এমন রাজ্যপাট চালানোয় অভিজ্ঞতা একটা বড় বিষয়। তারেক ব্যর্থ সেখানেই। বাংলাদেশের মতো একটি সামাজিক ও রাজনৈতিকভাবে জটিল সমীকরণের দেশে সরকার চালানো অত সহজ নয়।

‘বর্ডার গার্ড বাংলাদেশ’ বা ‘বিজিবি’-র এক আধিকারিক সাংবাদিক সম্মেলন করে বলছিলেন, যশোর সীমান্তমুখী পথে ২৫-৩০টি ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করা হচ্ছে। নির্দিষ্ট সময় বাংলাদেশের অন‌্য জায়গা থেকে সীমান্তে কেউ ভিড় করতে না পারে সেদিকে নজর রাখা হবে। রাস্তায় সিসিটিভি ও বড় বড় সার্চলাইট বসছে। কাঁটাতারের বেড়ার ধারে আরও রক্ষী মোতায়েন হবে। রাস্তায় নজরদারি করতে বিশেষ দল থাকবে। থাকবে সাদা পাশাকের পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে সাঁজোয়া গাড়িও থাকবে। নজর রাখা হবে নদী-সীমান্তগুলিও। রাস্তার আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এই সময় সতর্ক থাকতে হবে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও।

ব‌্যাপারটা কী! যশোর সীমান্তে বোম পড়বে, না কি বিমান হানা হবে! অাবার কি তবে বখতিয়ার খিলজির মতো কেউ রাজ‌্যপাট দখল করতে অাসছে যে লক্ষ্মণ সেনকে ভাতের থালা ফেলে পালাতে হবে! কী এমন ঘটতে চলেছে যে এত সিরিয়াস আয়োজন? ভারত পড়শি দেশকে আক্রমণ করে না। বাংলাদেশ বন্ধু, প্রশ্নই অাসে না। তাহলে কি ঝড় আসছে! সুপার সাইক্লোন অথবা মেঘভাঙা বৃষ্টি?

কৌতূহলের নিরসন হল অচিরেই। আধিকারিক বললেন, আমাদের দৃঢ়ভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ শেখ হাসিনা (Sheikh Hasina) অাসছেন! মাথাটা ঘুরে গেল। বলে কী লোকটা! শেখ হাসিনা আসছেন বলে বিপর্যয় মোকাবিলার মতো কার্যত যুদ্ধের আয়োজন! এক মহিলা আসবেন সীমান্ত পেরিয়ে, তিনি তাঁর দেশে আসতেই পারেন, যে দেশে তিনি প্রধানমন্ত্রী ছিলেন! তার জন‌্য ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে! সবাই তটস্থ হয়ে উঠবেন। কী কী আয়োজন করা হয়েছে সেটাও আবার সাংবাদিক বৈঠক করে বলতে হবে! যদি বাংলাদেশে সরকারের তাদের পলাতক প্রধানমন্ত্রীকে আটকে দেওয়ার তেমন কোনও অ‌্যাজেন্ডা থাকে, তা হলে তা তো সম্পূর্ণ গোপন ইসু‌্য। প্রকাশে‌্য ঘোষণা কেন! ছেলেমানুষির একটা সীমা থাকে। ‘বিজিবি’ কর্তার হাবভাব দেখে মনে হচ্ছিল, যেন বঙ্গোপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ঠেকাতে অায়োজন জানানোর প্রেস কনফারেন্স করছেন। সত্যি বাংলাদেশ পারেও!

শেখ হাসিনা আসছেন বলে বিপর্যয় মোকাবিলার মতো কার্যত যুদ্ধের আয়োজন! এক মহিলা আসবেন সীমান্ত পেরিয়ে, তিনি তাঁর দেশে আসতেই পারেন, যে দেশে তিনি প্রধানমন্ত্রী ছিলেন! তার জন‌্য ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে!

খবরটা অন‌্য জায়গায়। এই আয়োজন থেকে স্পষ্ট হয়ে যায় ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের কন‌্যাকে এখনও কতটা ‘ভয়’ পাচ্ছে বর্তমান সরকার। গত তিন মাস ধরে সরকারের মাথায় যেন ভূতের মতো চেপে রয়েছে, ‘হাসিনা আসছেন! হাসিনা আসছেন!’ সরকার বলছে বটে এলেই গ্রেফতার; বাস্তবে ইষ্টনাম জপছে, তিনি যেন না আসেন! আগে বলা হয়েছিল, হাসিনা এলেই তাঁকে বন্দি করা হবে। বিচার করে ফাঁসি দেওয়া হবে। যখন তিনি সত্যিই আসতে প্রস্তুতি নিলেন তখন তারেক রহমানের সরকারের পা কাঁপছে। হাসিনা সীমান্ত পেরিয়ে যদি আসেন, তাহলে নিশ্চয়ই সেনা কামান বিমান গোলাবারুদ নিয়ে ঢুকবেন না! মিসাইল হানা করতে করতেও এগবেন না! তিনি সীমান্ত পেরিয়ে একা নিজের দেশে প্রবেশ করবেন। তাতেই রাতের ঘুম চলে গেল বিএনপি, জামাতসহ এনসিপি নেতাদের!

এই লেখা যখন লিখছি সংবাদ সংস্থা ‘রয়টার্স’ মারফত খবর পেলাম শেখ হাসিনা বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসের দিন তিনি বিমানে ঢাকায় নামবেন। যা শুনে তারেক রহমানের সরকার ঘোষণা করেছে, নামলেই হাতে হাতকড়া পড়বে। অর্থাৎ, যশোর সীমান্তের আয়োজন বিফলে গেল।

এই আয়োজন থেকে স্পষ্ট হয়ে যায় ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের কন‌্যাকে এখনও কতটা ‘ভয়’ পাচ্ছে বর্তমান সরকার। গত তিন মাস ধরে সরকারের মাথায় যেন ভূতের মতো চেপে রয়েছে, ‘হাসিনা আসছেন! হাসিনা আসছেন!’

সব মিলিয়ে ভারতীয় উপমহাদেশে এক অভূতপূর্ব পরিস্থিতি। শেখ হাসিনার দেশে ফেরা ঘোষণা পর নজর এখন পদ্মাপাড়ে। আগে খবর ছিল হাসিনা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর সঙ্গী হতে পারেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে থাকা আওয়ামি লিগের নেতা-কর্মীরাও। হাসিনাকে আনতে আওয়ামি লিগের কর্মীরা সীমান্তে জড়ো হতে পারেন। তখন নেত্রীকে গ্রেপ্তার করতে গেলেই বাধবে সংঘর্ষ।

নভেম্বর মাস পড়তেই বাংলাদেশে কার্যত ‘গৃহযুদ্ধ’ শুরু হয়। আওয়ামি লিগের লুকিয়ে থাকা কর্মীরা ভয় না পেয়ে পথে নেমে পড়েন। সাধারণ মানুষ তাঁদের পাশে দঁাড়াতে থাকেন। দু’-বছর হাসিনা অন্তরালে। তাঁর দল আওয়ামি লিগ ‘নিষিদ্ধ’। সাবেক মন্ত্রী-সাংসদরা দেশছাড়া। জেলের ভিতর হাজার হাজার নেতা-কর্মী অবর্ণনীয় জীবন যাপন করছেন। সমস্ত পার্টি অফিস বন্ধ। দলটার কার্যত কোনও অস্তিত্ব নেই। তাঁদের বাদ দিয়েই সাধারণ নির্বাচন হয়েছে। বহু মানুষ ভোট দিতে যাননি। তবু ইউনূসের পুতুল শাসন সরিয়ে একটি নতুন সরকার খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এমন সময় আবার কী করে আওয়ামি লিগ ফিনিক্স পাখির মতো জেলায় জেলায় জেগে উঠল, তা নিয়ে আন্তর্জাতিক মহল অবশ‌্য অবাক নয়। এমনটা অাসলে হওয়ার ছিল। এতদিন গোপন আস্তানা থেকে হাসিনা কত রকমভাবে পথে নামার ডাক দিয়েছেন কর্মীদের, কোনও ফল হয়নি। কিন্তু তিনি দেশে ফেরার কথা ঘোষণা করতেই পরিস্থিতি বদলে গেল। বিএনপির ব্লাডপ্রেশার দ্বিগুণ! প্রথমবার মেজাজ হারাতে দেখা গেল তারেক রহমানকে।

আগে খবর ছিল হাসিনা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর সঙ্গী হতে পারেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে থাকা আওয়ামি লিগের নেতা-কর্মীরাও।

অাসলে ‘শেখের বিটি’ রাজনীতিটা গুলে খেয়েছেন। তিনি সময় হাতে নিয়েই বিপাকে ফেললেন খালেদাপুত্রকে। মনে রাখতে হবে, ১৭ বছর জন্মভূমির বাইরে থেকে দেশে ফিরে এসেই প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন তারেক। মূলত গরিব সাধারণ মানুষের ১৮ কোটির দেশে ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কখনওই সম্ভব নয়। এমন রাজ‌্যপাট চালানোয় অভিজ্ঞতা একটা বড় বিষয়। তারেক ব‌্যর্থ সেখানেই। বাংলাদেশের মতো একটি সামাজিক ও রাজনৈতিকভাবে জটিল সমীকরণের দেশে সরকার চালানো অত সহজ নয়। টেমসের পাড় থেকে হয়তো উত্তরাধিকার দাবি করা যায়, কিন্তু পদ্মানদীর মাঝির মন বোঝা বড়ই কঠিন দায়। ফলে মাত্র সাত-আট মাস সরকার চালিয়ে তারেক এখন ‘ভিলেন’। মানুষ তাঁর সরকারের উপর নানা ইস্যুতে ক্ষিপ্ত। হাসিনা অপেক্ষা করছিলেন প্রতিষ্ঠানবিরোধী ঝড় ওঠার। একের পর এক ইস্যুতে তারেক এখন বাংলাদেশে ভয়ংকর আনপপুলার। সবাই বলছে, ‘আগে ভালো ছিলাম।’

সাধারণ মানুষের কৃষি ছাড়াও নির্ভরতা টেক্সটাইল শিল্পের উপর। দু’টি ক্ষেত্রেই বিপর্যয় নামিয়ে এনেছে বিদ্যুতের অপ্রতুলতা। বিদু‌্যতের অভাবে জমিতে চাষের জল নেই, নেই কারখানায় আলো। হাজার হাজার শ্রমিক সংকটে। কাজ হারানো, বেতন না পাওয়া, বেতন বন্ধ হয়ে যাওয়া ইত‌্যাদি সমস‌্যা। বেতন-বৃদ্ধির দাবিতে তাঁরা পথে নামতেই আগুনে যেন ঘি পড়ে।
অস্বাভাবিক হারে মূল‌্যবৃদ্ধির জন‌্য মানুষ তাঁদের পাশে দাঁড়ান। বাংলাদেশ এমন একটি দেশ যেখান গরিব এবং ধনী মূলত দু’টি শ্রেণি। এপার বাংলার মতো মধ‌্যবিত্ত শ্রেণি খুবই কম। মূল‌্যবৃদ্ধি সামলাতে পারছেন না সাধারণ মানুষ। তারেক সরকার কিছুই করতে পারেনি। এই সব কারণে আওয়ামি লিগ পথে নামতেই মানুষের সমর্থন পেয়ে যায়। গত ১৫ দিনে যা যা হল বাংলাদেশে, যেভাবে নন্দীগ্রামের মতো গোপালগঞ্জ বিচ্ছিন্ন করে দেওয়া হল, তারপর প্রমাদ গুনছেন তারেক। অবাধে মিছিল-অবরোধ-ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশ জুড়ে। সাংসদদের বাড়ি জ্বলেছে, পুড়েছে বিএনপির অফিস। সবচেয়ে বড় কথা, বিক্ষুব্ধ জনতাকে বাধা দেয়নি পুলিশ। সেনাও চুপ। তারা হয়তো মনে করছে, আবার একটা জুলাই-অাগস্টের মতো পরিস্থিতি।

বিএনপির নিচুতলাতেও ব‌্যাপক ক্ষোভ। ‘নিষেধাজ্ঞা’ ভেঙে আওয়ামি লিগের কর্মীরা যখন পথে নেমে এলাকার দখল নিচ্ছেন, তখন বিএনপির কর্মীরা চুপ। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরোধে নামেননি। নেতাদের বিলাসবহুল জীবন তাঁদের ভালো লাগছে না। একটি বড় অংশের বক্তব‌্য, ‘আগে ৩০০ সাংসদের পরিবারের লোকজন ছেলেমেয়েরা পথে নামুন। তার পর আমাদের নামতে বলবেন।’ অভিযোগ, এমপিদের অধিকাংশের বিদেশি পাসপোর্ট রয়েছে। সন্তানরা বিদেশে পড়াশোনা করেন। বিপদ বুঝলে তাঁরা পালাবেন। তারেক যাঁদের নিয়ে নিজের বৃত্ত তৈরি করেছেন, তাঁরা কেউই বিএনপির সাবেক নেতা-কর্মী নন। এই সমস্ত কিছু নিয়ে যখন সাধারণ মানুষের মনে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে, তখনই দেশের ফেরার ঘোষণা করে বড় চাল শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। দু’-বছর পর ওই দিনেই তিনি ঘোষণা করেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। তার পর থেকে বাংলাদেশের রাজনীতি উত্তাল। ১৯৭১ সালের পর ৫৫ বছর পেরিয়ে আবার একটা ডিসেম্বর পদ্মাপাড়ে। হাসিনাকে দেশে দেখতে চাইছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ। সেটা বুঝেই ফেরার ঘোষণা। নিজের জায়গা ফিরে পেতে বড় ঝুঁকি নিলেন ‘বঙ্গবন্ধু’-কন‌্যা। এছাড়া আর পথও নেই। শীতের বাংলা উত্তেজনায় ফুটছে। কী হয়, কী হয়।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language