Hashtagintro

শেষমেশ রিলিজের শাপমোচন! পানভেলের পার্টিতে ‘মাতৃভূমি’ কলাকুশলীদের লক্ষ লক্ষ টাকার উপহার বিলোলেন সলমন

সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে গত একবছর ধরে জটিলতা যেন কিছুতেই কাটছিল না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে। এই সিনেমা চাক্ষুষ করার জন্য প্রতীক্ষার প্রহর হয়তো আরও দ্বিগুণ হতে চলেছে বলে, দর্শক-অনুরাগীরাও একপ্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। কারণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এযাবৎকাল নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে শেষমেশ ভাইজানের কপাল খুলেছে। আগামী ৪ ডিসেম্বর সিনেমা রিলিজের দিনক্ষণ ঘোষণা করেছেন সলমন। তার প্রাক্কালেই সিনেমার কলাকুশলীদের উপহারে মুড়লেন ভাইজান।

Salman Khan Maatrubhumi Release Has Been Delayed Again Report Says
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর।

সম্প্রতি সিনেমা রিলিজের আনন্দে পানভেলের ফার্মহাউসে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর গোটা টিমকে নিয়ে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন সলমন খান। মূলত, এই সিনেসফরের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানানোর জন্যেই ভাইজান এহেন আয়োজন করেছিলেন। ওই রাত পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, পরিচালক অপূর্ব লাখিয়া, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ এবং তানিয়া দেশাই, সংলাপ লেখক চিন্তন শাহ-সহ কলাকুশলীদের সকলে। তাঁরাই সোশাল মিডিয়ায় এহেন আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

গোড়ায় জানা যায়, সিনেমার প্রচারকৌশলী সাজানোর জন্যেই পানভেলে গোটা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন ভাইজান। তবে কাজের পাশাপাশি বিনোদনের খামতি ছিল না। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন সলমন প্রায় ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন।

গোড়ায় জানা যায়, সিনেমার প্রচারকৌশলী সাজানোর জন্যেই পানভেলে গোটা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন ভাইজান। তবে কাজের পাশাপাশি বিনোদনের খামতি ছিল না। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন সলমন প্রায় ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটি ঘড়ির দাম ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে বলে জানা গিয়েছে। যে হাতঘড়িগুলি ‘কাপুর ওয়াচ কোম্পানি’ থেকে কেনা হয়েছে। তবে নারীও পুরুষদের জন্য ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ঘড়ি বেছে নিয়েছিলেন ভাইজান। টিমের পুরুষ সদস্যদের তিনি ‘লঞ্জিনস’ এবং ‘ট্যাগ হিউয়ার’ ব্র্যান্ডের ঘড়ি উপহার দেন, আর মেয়েদের দেওয়া হয় ‘রাডো’ ব্র্যান্ডের ঘড়ি। সলমন নিজে হাতেই এদিন সকলের কাছে এই উপহারগুলি তুলে দিয়েছেন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language