Hashtagintro

ষষ্ঠীর রাত-সপ্তমীর ভোরে ভয়াবহ দুর্ঘটনা! কলকাতায় মৃত ১, দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

ষষ্ঠীর রাত ও সপ্তমীর সকালে দুর্গাপুর, কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার ভোরে আরবান ক্রসিংয়ের কাছে চৌবাগা রোডে- আনন্দপুর রোডে একটি চারচাকা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে বাইক চালকের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরোহী। গাড়ির চালক পলাতক। অন্যদিকে, ষষ্ঠীর রাতে দুর্গাপুরের কাঁকসা আন্ডারপাসের কাছে দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এক কিশোর ও এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরবান ক্রসিংয়ের কাছে ভোর ৪টে ২০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি বাইক আরোহীকে নিয়ে চৌবাগা রোড ধরে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি চার চাকার গাড়ি আনন্দপুর রোড ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছিল। মোড়ের কাছে দুটি গাড়ি মোড় ঘুরলে মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতে রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী প্রত্যুষ পানাই (৩০) ও প্রসূন কুমার (২৭)। প্রত্যুষের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেলের পেছনে বসা অপর আরোহী প্রসূন কুমার (২৭)। যিনি ঝাড়খণ্ডের গোড্ডা জেলার গান্ধীনগরের বাসিন্দা। চিকিৎসার জন্য তাঁকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চার চাকার গাড়িটির চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ষষ্ঠীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর ও এক যুবকের। একটি বাইকে চার আরোহী ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। ট্রাকের চাকায় চাপা পড়ে দু’জন। তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম শেখ মজিবুর হোসেন (১৭) ও শেখ সাজিদ (২১)। দু’জনেই কাঁকসার হাটতলার বাসিন্দা। বাকি দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুজোর মরশুমে  সতর্ক হয়ে বাইক চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language