Hashtagintro

‘সংবিধান না মেনে সংবিধানের কথা বিরোধীদের’, ইমারজেন্সির ‘কালো দিন’ মনে করালেন শুভেন্দু

সংবিধান দিবস পালনের কোনও অধিকারই নেই বিরোধীদের। কারণ তাঁরা সংবিধান মানেন না। জরুরি অবস্থার ‘কালো দিনে’র কথা মনে করিয়ে এভাবেই কংগ্রেস-সহ অন্য বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় সংবিধান দিবস পালন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একযোগে কংগ্রেস ও ইন্ডি জোটের শরিকদের নিশানা করেন তিনি।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি তাঁরা আজ সংবিধানের কথা বলছেন। মানুষ সব জানে। ভোট পরবর্তী হিংসা দেখেছে সবাই। ৫০ বছর পর রাজ্যে এমন একটা নির্বাচন হয়েছে যেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কেউ আহত হয়ে হাসপাতালে যাননি। ফলতা ছাড়া আর কোথাও রিপোল হয়নি। এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।

কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রীর জানান, সর্বভারতীয় ক্ষেত্রে সংবিধানকে সামনে রেখে যাঁরা লড়ার চেষ্টা করছেন তাঁরা সব নির্বাচনে হেরেছেন। তাঁদের কাছে ২ রকমের নীতি। একই ভোটে তাঁরা কেরলে, তামিলনাড়ুতে জিতলে তাঁদের জয় হয়, এনডিএ হারে। আবার অসম, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে বিজেপি জিতলে বলে ইভিএমে কারচুপি হয়েছে, গণতন্ত্র বিপন্ন। রাজস্থানে পুরসভা ভোটে হারলে বলে বিজেপি ক্ষমতার অপপ্রয়োগ করেছে। আবার পঞ্চায়েত নির্বাচনে জিতলে বলে, গ্রাম থেকে শুরু হল জয়যাত্রা। সকালে এক, বিকেলে আর এক, রাতে আবার আর এক কথা বলে।

শুভেন্দুর কথায়, “যাঁরা জরুরি অবস্থার কালো দিন ভারতে এনেছিলেন তাঁদের বা তাঁদের সহযোগি ইন্ডি জোটের কোনও অধিকার নেই সংবিধান দিবস পালন করার বা সংবিধানের কথা বলার। যাঁরা শিখ দাঙ্গা করায় তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না। যারা বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে মিছিল করে না, যারা গাজায় সন্ত্রাসবাদীদের উপর বোমা পড়লে মিছিল বের করেন। তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language