Hashtagintro

সঙ্গী সত্যিই ‘রেড ফ্ল্যাগ’, নাকি দ্রুত বিচারে মানুষ চিনতে ভুল হচ্ছে? এই ৫ প্রশ্ন করুন নিজেকেই

প্রেম-ভালোবাসার অভিধানে ‘রেড ফ্ল্যাগ’, ‘গ্রিন ফ্ল্যাগ’ ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় শব্দ। উলটোদিকের মানুষটির কোনও আচরণ যদি অস্বস্তিকর বলে মনে, অথবা মনে হয় যে ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে তার সঙ্গে থাকা, তবে তেমন মানুষকে ‘রেড ফ্ল্যাগ’ বলে দাগিয়ে দেওয়া হয় শুরুতেই। অন্যদিকের যে মানুষের আচরণ ইতিবাচক, যে মানুষ সত্যিই উজাড় করে ভালোবাসে, সহজে হিসেবে সে হল ‘গ্রিন ফ্ল্যাগ’ (Relationship Tips)।

Relationship Tips: Red Flag or Misjudgement? Ask Yourself These 5 Questions

তবে ইদানিং দেখা গিয়েছে এক অদ্ভুত সমস্যা। প্রেমজনিত সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য দেখেই মানুষ ‘রেড’ অথবা ‘গ্রিন’ ফ্ল্যাগ বলে দাগিয়ে দিচ্ছে তার সঙ্গীকে। সহজেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তাকে। অথচ প্রতিটি মানুষই যে পরিবেশ ভেদে ভিন্ন আচরণ করে, এ তো সকলেরই জানা কথা। ঠিকমতো না বুঝেই ‘রেড ফ্ল্যাগ’ তকমা চাপিয়ে বাতিল করে দেওয়ার ফলে হয়তো হারিয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসার মানুষ।

তাই সম্পর্ক বিশারদেরা বলছেন, অন্যকে বিচারের আগে বুঝতে হবে আপনার মানদণ্ডটি সঠিক তো? তাড়াহুড়োর বিচারে ‘গ্রিন ফ্ল্যাগ’কেও ‘রেড’ বলে দাগানো হয়ে যাচ্ছে কি না তা বুঝতে নিজেকে এই ৫ প্রশ্ন করুন।

১. বিষয়টি কি আপনার ব্যক্তিগত পছন্দ, নাকি মূল্যবোধের সমস্যা?
ধরা যাক কেউ খুব জোরে কথা বলেন, অদ্ভুত ধরনের পোশাক পরেন, যা আপনার পছন্দ নয়। এগুলো ব্যক্তিগত অপছন্দ। এর জেরে কোনও মানুষ ‘রেড ফ্ল্যাগ’ হয়ে যায় না। কিন্তু মিথ্যা বলা, অসম্মান করা বা অন্যের ইচ্ছেকে গুরুত্ব না দেওয়া আসলে মূল্যবোধের সমস্যা। এমনটা হলে তাকে রেড ফ্ল্যাগ বলা যায়।

২. একবারের ঘটনা, নাকি বারবার একই আচরণ?
রাগের মাথায় বা আবেগের বশে মানুষ অনেক সময়েই এমন আচরণ করে বসে যা হয়তো সে এমনি সময় ভুলেও করবে না। তাই একটি বিচ্ছিন্ন ঘটনা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বরং লক্ষ্য করুন, একই আচরণ নিয়মিত হচ্ছে কি না।

৩. আপনার অস্বস্তির কারণটা খুঁজে দেখুন
নিজের অতীত অভিজ্ঞতা, ভয় বা অনিশ্চয়তার কারণেও অনেক সময়েই আমরা উলটোদিকের মানুষটিকে দ্রুত বিচার করে বসি। সঙ্গীর কোনও নির্দিষ্ট আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলছে কেন, তা ভেবে দেখুন। দরকারে খোলামেলা কথা বলুন অপরদিকের মানুষটির সঙ্গে।

Relationship Tips: Red Flag or Misjudgement? Ask Yourself These 5 Questions

৪. অস্বস্তি প্রকাশ করলে তাঁর প্রতিক্রিয়া কেমন?
আপনার ভালো লাগছে না জানালে অন্য ব্যক্তিটি যদি ধৈর্য ধরে তা শোনেন, নিজের আচরণ ব্যাখ্যা করেন বা প্রয়োজন হলে বদলানোর চেষ্টা করেন, তবে তা ইতিবাচক লক্ষণ। কিন্তু আপনার অনুভূতিকে উপহাস করা, উলটে আপনাকেই দোষ দেওয়া বা ইচ্ছাকৃতভাবে একই আচরণ চালিয়ে যাওয়া কিন্তু সত্যিই ‘রেড ফ্ল্যাগ’!

৫. তাঁর সঙ্গে থাকলে আপনি কেমন অনুভব করেন?
একটি ছোট অভ্যাস বিরক্তিকর হলেও যদি সামগ্রিকভাবে আপনি নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করেন, তবে নতুন করে সুযোগ দিন সম্পর্কটিকে। কিন্তু অস্বস্তির কারণগুলো যদি ভালোবাসার থেকে অনেক বড় হয়ে দাঁড়ায়, তবে এমন সম্পর্ক ছেড়ে সরে দাঁড়ানোই শ্রেয়।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language