Hashtagintro

সত্যিই প্রেম? নাকি সুবিধা পেতেই ভালোবাসার অভিনয়? বুঝে নিন এই ৩ উপায়ে

প্রেম যে কখন কীভাবে হাজির হবে জীবনে, তা কে বলতে পারে! আবার কেউ দিনরাত জুড়ে থাকছে মানেই যে সে প্রেমে পাগল, তা কিন্তু নাও হতে পারে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সম্পর্কের সংজ্ঞা। হতেই পারে, যার ভালোবাসায় আপনি কার্যত ডুবে গিয়েছেন সে হয়তো স্রেফ বাড়তি সুবিধা পেতে বা সামাজিক মর্যাদার লোভেই আপনার পাশে রয়েছে। কিন্তু কীভাবে বুঝবেন সঙ্গীর মনে কী চলছে? চলুন আজ জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

১. সম্পর্কে থাকলে দু’জনই একে অপরের ঘনিষ্ঠদের সঙ্গে পরিচিত হবেন, তা খুবই স্বাভাবিক। প্রিয়জনদের কাছে সঙ্গী আপনাকে কীভাবে পরিচয় করাচ্ছে, এটা লক্ষ্য করুন। যদি পরিচয়ের মূল কেন্দ্রবিন্দুতে আপনার পরিচিতি, পদমর্যাদা, আর্থিক অবস্থার কথাই সে জানায়, তাহলে নিশ্চিত হয়ে যান সে আপনাকে ভালোবাসে না।

২.আপনার সঙ্গে সম্পর্কের বিষয়টা নিয়ে প্রকাশ্যে যতটা মাতামাতি করে, একান্তে কি ছবিটা একেবারেই বদলে যায়? ব্যক্তিগত স্তরে আপনার নিজেকে তাঁর কাছে গুরুত্বহীন মনে হয়? সম্পর্কের উষ্ণতা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে তা একেবারেই ভালোবাসা নয়।

৩. সঙ্গীর প্রতি গর্ববোধ করা ভালো। তবে যখন আপনার মূল্য আপনার দেওয়া সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির উপর নির্ভরশীল হয়ে যায় তখন তা সমস্যার। আপনার সামাজিক মর্যাদা কোনও কারণে ক্ষুন্ন হলেই যদি সঙ্গীর আগ্রহ কমে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান, স্রেফ স্বার্থেই আপনার সঙ্গে রয়েছেন তিনি। এই ধরণের সম্পর্কে আটকে পড়েছেন বুঝলে দ্রুতই নিজেকে সরিয়ে নিন। অন্যথায় প্রবল ধাক্কা খেতে হতে পারে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language