Hashtagintro

‘সন্তান তো সন্তানই’, সরকারি নথিতে আর লেখা হবে না ‘দত্তক’, নির্দেশ কেরালা হাই কোর্টের

জন্মসূত্রেই হোক বা দত্তকে নেওয়ার মাধ্যমে, সন্তান তো সন্তানই। এমনই নজিরবিহীন রায় দিল কেরালা হাই কোর্ট। সরকারি নথিতে সন্তানদের ‘দত্তক পুত্র’, ‘দত্তক কন্যা’ হিসেবে আলাদা করে চিহ্নিত করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

কেরালা হাই কোর্ট জানায়, জৈবিক সন্তানের সঙ্গে দত্তক নেওয়া সন্তানতে আলাদা করে চিহ্নিত করার কোনও প্রয়োজন নেই। রাজ্যের সরকারি ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য থাকা পৃথক বিভাগগুলি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন।

এক মহিলার আত্মমর্যাদা লড়াইকে কেন্দ্র করেই এই ঐতিহাসিক রায় দিয়ে কোর্ট। মামলাকারী আদালতের দ্বারস্থ আর্জি জানিয়েছিলেন, সরকারি নথিতে তাঁকে যেন তাঁর বাবার ‘দত্তক কন্যা’ হিসেবে নয়, বরং ‘কন্যা’ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়। আদালত ওই তরুণীর প্রকৃত পরিচয় গোপন রেখে রায়ে তাঁকে ‘আনমোল’ নামে সম্বোধন করেছে আদালতে। এই মামলায় রায়ে কেরালা হাই কোর্ট জানায়, জৈবিক সন্তানের সঙ্গে দত্তক নেওয়া সন্তানতে আলাদা করে চিহ্নিত করার কোনও প্রয়োজন নেই। রাজ্যের সরকারি ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য থাকা পৃথক বিভাগগুলি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন। একইসঙ্গে উত্তরাধিকার সার্টিফিকেট প্রদানের নির্দেশিকা সংশোধন করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ২০২৪ সালে ওই মামলাকারীর বাবার মৃত্যুর পর অক্টোবর মাসে ত্রিশূরের তহসিলদারের দপ্তর থেকে যে উত্তরাধিকার শংসাপত্রটি দেওয়া হয়, সেখানে ‘আনমোল’-এর পরিচয়ের পাশে ‘দত্তক কন্যা’ শব্দটি জুড়ে দেওয়া হয়। তাই নিজেকে কেবল বাবার কন্যা হিসেবে চিহ্নিত করে নতুন শংসাপত্র পাওয়ার দাবিতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে যুক্তি দেওয়া হয়, ই-ডিস্ট্রিক্ট পোর্টালে দত্তক সন্তানদের চিহ্নিত করার আলাদা বিকল্প রয়েছে। প্রচলিত নিয়ম মেনেই কাজ করেছেন আধিকারিকরা। কিন্তু বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন সরকারের ব্যাখ্যা খারিজ করে দেন। আদালত স্পষ্ট করে দেয়, ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ শব্দবন্ধ অপমানজনক নয়, তবে সরকারি নথিপত্রে এই ধরনের বর্ণনা না থাকাই শ্রেয়। মামলাকারীকে নতুন শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language