Hashtagintro

সবজির ট্রে-তে লুকনো মাংস কাটার ছুরিই সূত্র! জলপাইগুড়িতে বাবাকে ছেলের ‘খুন’ কাণ্ডে রহস্যভেদ

নেশায় আসক্ত ছেলে। বাবার সঙ্গে অশান্তি লেগেই থাকত। আর সেই আক্রোশেই বৃদ্ধ বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ‘গুণধরে’র বিরুদ্ধে। এবার খুনে ব্যবহৃত সেই ধারালো অস্ত্র উদ্ধার করল জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার রহস্যভেদ করল পুলিশ।

নিহত এবং অভিযুক্ত জলপাইগুড়ির নেতাজিপাড়ার বাসিন্দা। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বৃদ্ধ অনিমাপ্রসাদ লেপচার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ নিহতের ছেলে পল লেপচাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তকে দফায় দফায় জেরা করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। খুনে ব্যবহৃত মাংস কাটার ছুরি কোথায় রেখেছে তাও জানায় সে।

Arms
বাবাকে খুনে ব্যবহৃত মাংস কাটার ছুরি। নিজস্ব চিত্র

সেই অনুযায়ী নেতাজিপাড়ার বাড়িতে যায় পুলিশ। সঙ্গে ছিল নিহতের ছেলেও। বাড়ির রান্নাঘরে চলে যায় অভিযুক্ত পল। সেখানেই সবজি রাখার ট্রে-র ভিতর থেকে মাংস কাটার রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, নিজেই জানায় রান্নাঘরে অস্ত্র লুকিয়ে রাখার কথা। সেই অনুযায়ী মাংস কাটার ছুরিটি উদ্ধার করা হয়। অভিযোগ, বাবাকে খুনেক পর সবজির ট্রে-তেই অস্ত্র লুকিয়ে রেখেছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পল মাদকাসক্ত। বেশ কয়েকদিন রিহ্যাবেও ছিল। সম্প্রতি বাড়ি ফিরেছিল। রিহ্যাব থেকে ফিরলেও ফের নেশা করা শুরু করেছিল পল। তা বাবা মোটেও ভালো চোখে দেখেনি। সেই অশান্তিতে খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language