Hashtagintro

‘সবাই জানত’, স্যান্ডপেপার গেট কাণ্ডের ৮ বছর পর বিস্ফোরণ খোয়াজার, পালটা দিল অজি বোর্ডও

৮ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। আর পুরনো বল বিকৃতি কাণ্ড ফিরবে না, তা কী হয়! আর শুধু ফেরা নয়, এবার বোমা ফাটালেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের দাবি, শুধু স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট বা ডেভিড ওয়ার্নার নন। ‘স্যান্ডপেপার গেটে’র ঘটনা গোটা অস্ট্রেলিয়া দল জানত। তার সঙ্গে সঙ্গে পালটাও দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতি বিতর্কে জড়িয়েছিল অস্ট্রেলিয়া। ফিল্ডিং করার সময় শিরিষ কাগজ দিয়ে বলের পালিশ নষ্ট করতে দেখা গিয়েছিল ক্যামেরন ব্যানক্রফটকে। মাঠের জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছিল সেই দৃশ্য। বলের আকৃতি বদলে রিভার্স সুইং পাওয়ার চেষ্টা করা হয়েছিল। এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্মিথ ও তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল ৯ মাসের জন্য।

কিন্তু আসলে তিনজন নয়। গোটা দল জানত যে বল বিকৃতি করা হবে। আত্মজীবনী ‘সবর’ প্রকাশের আগে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, “শুধু ব্যাটাররা বা সাপোর্ট স্টাফরা নয়। সবাই সব কিছু জানত। আমি এটা কখনই করতে চাইনি। আবার আমি সামনে এসে কখনই সব সত্যি বলতে চাইনি। কিন্তু আমি ভেবেছিলাম, আটবছর পর হয়তো সত্যিটা প্রকাশ্যে আসবে। আমি তখন ব্যানক্রফটের পাশেই বসেছিলাম। অথচ আমাকে কেউ কিছু জিজ্ঞেসই করেনি।” ২০২১-এ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডরা যৌথ বিবৃতি দেন, তাঁরা কিছুই জানতেন না। কিন্তু খোয়াজার মত অনুযায়ী, তিন তারকা পেসারও সব জানতেন।

তবে পালটা দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। খোয়াজার মন্তব্যের পরই তারা বিবৃতি দিয়ে জানায়, ‘ঘটনার আট বছর পরও এই নিয়ে এখন জল্পনা চলছে। বিশেষ করে গত মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলে তা আরও বেড়েছে। এই সময় আরও তথ্য উঠে আসার সুযোগ ছিল। সমস্ত তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়া খতিয়ে দেখেছে। নিজেদের স্বচ্ছতা প্রমাণের তদন্তে আমরা খুশি।’

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language