Hashtagintro

সমুদ্রের নিচে পাতা হবে কেবল! প্রত্যন্ত আন্দামানের ৮ দ্বীপে ফোর জি সংযোগে কাজ কেন্দ্রের

দেশজুড়ে ডিজিটাল পরিষেবা ও যোগাযোগের উন্নতিতে একাধিক জরুরি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তারই অংশ হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে। ফোর জি নেটওয়ার্ক বিস্তৃত করতে সমুদ্রের তলদেশে পাতা হবে কেবল লাইন! যার মাধ্যমে এই দ্বীপপুঞ্জের আটটি দ্বীপের অন্তত ৮৭টি গ্রামের মধ্যে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। এ এক মহাযজ্ঞই বটে! শনিবার সেই কাজ শুরুর জন্য কেন্দ্রীয় টেলিকম সচিব অমিত আগরওয়াল ও আন্দামান-নিকোবরের উপরাজ্যপাল দীনেশ শর্মার মধ্যে আলোচনা হয়েছে। ছিলেন কেন্দ্র ও আন্দামানের প্রশাসনিক দপ্তরের আধিকারিকরাও।

পোর্ট অল্টারনেটিভ নেটওয়ার্ড অফ আইল্যান্ডস বা ‘পানি’ প্রকল্পের আওতায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিটাল উন্নয়নের কাজ হতে চলেছে। এই প্রকল্পের আওতায় আসবে আটটি দ্বীপ – দিগলিপুর, মায়াবন্দর, শহিদ দ্বীপ, চৌরা, টেরেসা, কাচাল, ন্যানকৌরি ও লিটল নিকোবর সংযুক্ত করা হবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। মূল উদ্দেশ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় আরও গতি আনা।

পোর্ট অল্টারনেটিভ নেটওয়ার্ড অফ আইল্যান্ডস বা ‘পানি’ প্রকল্পের আওতায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিটাল উন্নয়নের কাজ হতে চলেছে। এই প্রকল্পের আওতায় আসবে আটটি দ্বীপ – দিগলিপুর, মায়াবন্দর, শহিদ দ্বীপ, চৌরা, টেরেসা, কাচাল, ন্যানকৌরি ও লিটল নিকোবর সংযুক্ত করা হবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। মূল উদ্দেশ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় আরও গতি আনা। বিশেষ করে আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়। এই নেটওয়ার্কের কাজ শুরু হবে ওড়িশার পুরী থেকে। এরপর চেন্নাই হয়ে আন্দামান ও নিকোবরকে সংযুক্ত করা হবে। আর এই কেবল লাইন পাতা হবে একেবারে সমুদ্রের নিচ দিয়ে। সেটাই আসল চমক! এভাবে সংযুক্তিকরণের নজির দেশে বিশেষ নেই।

এনিয়ে শনিবার প্রস্তুতি বৈঠক চলাকালীন আন্দামান-নিকোবরের উপরাজ্যপাল দীনেশ শর্মা প্রস্তাব দেন, কেবল স্টেশনটি তৈরি হোক ডুগং ক্রিকে। তাতে সেখানকার যোগাযোগ ব্যবস্থরও উন্নতি হবে। এদিন ডিজিটাল ভারত নিধি প্রকল্পে এখানে ফোর জি নেটওয়ার্কের কাজ কতটা সম্ভব, তাও খতিয়ে দেখেছেন আধিকারিকরা। কথা হয়েছে নেটওয়ার্কের গতি নিয়েও। আসলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক দ্বীপ ও গ্রাম প্রাচীন জনজাতি অধ্যুষিত। তারা এখনও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত নয়। তাই তাদের বুঝিয়ে নেটওয়ার্কের বিস্তারের কাজ কিছুটা কঠিন হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেসব দিক খতিয়ে দেখেই কাজে হাত দিতে নীল নকশা তৈরি করছে কেন্দ্র। তবে এই কাজ হলে দ্বীপপুঞ্জের প্রভূত উন্নয়ন হবে নিঃসন্দেহে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language