Hashtagintro

‘সরকারকে সমর্থন করলেই অন্ধভক্ত, অশিক্ষিত কিন্তু…’, ‘ককরোচ’ বিক্ষোভের মাঝেই উচ্চশিক্ষিত হিন্দুদের তোপ তানিশার

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচদের বিক্ষোভে উত্তপ্ত রাজধানী। প্রতিবাদস্থলে পৌঁছানোর আগেই বিমানে আটক হয়েছিলেন ‘ককরোচ’-এর প্রতিষ্ঠাতা দীপকে সহ আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। যন্তর মন্তরে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে মুম্বইয়েও। প্রতিবাদ কর্মসূচী ঘিরে ঘটেছে ব্যাপক পুলিশি ধরপাকড়ের ঘটনা। দিল্লির মতোই মুম্বইয়েও সাধারণ বিক্ষোভকারীসহ অভিনেতা ইমরান খান ও তাঁর তুতো বোন, প্রেমিকাকে আটক করা হয়েছিল। যদিও তাঁদের প্রত্যেককেই মুক্তি দিয়েছেন দিল্লি ও মুম্বই পুলিশ। সরকারের ভূমিকা নিয়ে যখন চারিদিকে বিক্ষোভ, প্রতিবাদ তখন এক্স হ্যান্ডলে কার্যত সমালোচকদের একহাত নিলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়।

সরকার বিরোধী মন্তব্যকারীদের উপর ক্ষোভ উগরে তানিশার বাক্যবাণ, ‘কিছু তথাকথিত উচ্চশিক্ষিত, অভিজাত হিন্দুর অন্ধ বিদ্বেষ দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই। এখনও তাঁরা পুরোপুরি ব্রিটিশ মানসিকতার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেননি। লন্ডন আর আমেরিকাকে যদি এতই ভালোবাসেন, তাহলে দয়া করে সেখানেই চলে যান। এখানে থেকে আমাদের ছোট করে দেখানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, কিন্তু পরিবর্তন আনতে সময় লাগে। আর গত দশ বছরে আমরা কোথা থেকে কোথায় পৌঁছেছি সেটাও একবার দেখুন।’

 তাঁর মতে,  ‘আমরা যদি আমাদের সরকারকে সমর্থন করি তাহলে আমাদের অন্ধভক্ত এবং অশিক্ষিত বলা হয়। অথচ আমেরিকা ও জার্মানি থেকে যাঁরা এই দেশের সিস্টেম নিয়ে অভিযোগ তুলছেন তাদের সমর্থন করলেই আমরা নাকি আধুনিক, প্রগতিশীল। আসলে মানুষের মানসিকতা, চিন্তাভাবনাকে প্রভাবিত করার একটা লড়াই চলছে। কারও প্রভাবে প্রভাবিত হবে না। তাহলে নিজের বিচারবুদ্ধি ও সাধারণ জ্ঞানটুকুও হারিয়ে ফেলবেন। সবকিছু যুক্তি ও তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। আর আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলেই একটি সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।’

তানিশার পোস্ট থেকে এটুকু স্পষ্ট নাম না করে মোদি বিরোধী ইউটিউবার ধ্রুব রাঠিকে বিঁধেছেন। কারণ তিনি জার্মান। যদিও নিজের নাগরিকত্ব নিয়েও যাবতীয় বিভ্রান্তি দূর করেছেন। শনিবার দিনভর সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছিল রাঠি ভারতীয় নাগরিক নন, জার্মান। তাই তিনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। সেটা করলে ভিসার শর্ত লংঘন করা হবে। তবে এদিন ধ্রুব নিজের ভারতীয় পাসপোর্ট ভিডিওতে দেখিয়ে স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতেরই বাসিন্দা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language