Hashtagintro

সরকারি মডেল স্কুলে শিক্ষকের ঘাটতি! বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, জারি হল নির্দেশিকা

শিক্ষকের অভাবে রাজ্যের একাধিক সরকারি মডেল স্কুল ধুকছে! এহেন পরিস্থিতিতে এবার স্কুলগুলির মান উন্নয়নের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। সেদিকে নজর রেখে এবার মডেল স্কুলগুলিতে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত। মূলত শিক্ষক ঘাটতি মেটাতেই এহেন সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। এহেন সিদ্ধান্তে মডেল স্কুলের পড়ুয়ারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের এহেন সিদ্ধান্তের প্রশংসা করেছেন শিক্ষক সংগঠন এবিআরএসএম-র সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তিনি জানান, মডেল স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ভাবনা রয়েছে। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন চালু রাখতে এই সাময়িক পদক্ষেপ প্রয়োজনীয়।

স্কুলশিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মডেল স্কুল ও নিউ ইন্টিগ্রেটেড স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি রয়েছে। পঠনপাঠন স্বাভাবিক রাখতে জেলা বিদ্যালয় পরিদর্শকদের সংশ্লিষ্ট স্কুলগুলির প্রয়োজন অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক বেছে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থায় শিক্ষকদের মূল স্কুল, চাকরির শর্ত এবং বেতন সংক্রান্ত নিয়ম অপরিবর্তিত থাকবে বলেই জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, অস্থায়ীভাবে অন্য স্কুলে কাজ করলেও তাঁদের মূল স্কুলই বেতন দেবে বলেও বার্তা দেওয়া হয়েছে। তবে রাজ্যের এহেন সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক।

এই সিদ্ধান্তের সমালোচনা করে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, স্থায়ী নিয়োগের মাধ্যমেই সকলের শিক্ষার অধিকার সুনিশ্চিত করা উচিত। একই সুরে শিক্ষক সংগঠনগুলির একাংশ দ্রুত শূন্যপদ পূরণের দাবি জানানো হয়েছে। তবে রাজ্যের এহেন সিদ্ধান্তের প্রশংসা করেছেন শিক্ষক সংগঠন এবিআরএসএম-র সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তিনি জানান, মডেল স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ভাবনা রয়েছে। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন চালু রাখতে এই সাময়িক পদক্ষেপ প্রয়োজনীয়। এতে পড়ুয়ারাই উপকৃত হবে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language