Hashtagintro

সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ রিল পোস্ট করে গ্রেপ্তার গুজরাটের (Gujarat) নেটপ্রভাবী তরুণী। ভারতীয় মুদ্রায় জাতীর জনকের ছবি থাকেই। তেমনই একটি ৫০০ টাকার নোট হাতে আপত্তিকর ভঙ্গিতে রিল বানানোর অভিযোগ উঠল ৪৭ বছরের সিমরন প্যাটেলের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই নজরে আসে পুলিশের। এরপরই গ্রেপ্তার করা হয়েছে ইনস্টাগ্রামে মিলিয়ানের বেশি সাবস্ক্রাইবার থাকা তরুণীকে।

সুরাট পুলিশ জানিয়েছে, শহরের আদাজান এলাকায় বাড়ি নেটপ্রভাবী সিমরানের। ২ অক্টোবর দুপুর ১টা থেকে ৬টার মধ্যে আপত্তিকর রিলটি পোস্ট করেন তিনি। সেখানে দেখা গিয়েছে, নোটে জাতীর জনকের ছবি দেখিয়ে ‘অসম্মানজনক’ এবং ‘আপত্তিকর’ মন্তব্য করছেন তিনি। বিষয়টি নজরে আসে ধর্মেশ গামি নামের একজন সমাজকর্মীর। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর তথ্য ও প্রযুক্তি ধারায় মামলা দায়ের হয় সিমরানের বিরুদ্ধে। গ্রেপ্তারও করা হয় তাঁকে।

অভিযুক্ত নেটপ্রভাবীকে গ্রেপ্তারির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে সুরাট পুলিশ। ওই ভিডিওতে নিজের কুকর্মের জন্য ক্ষমাপ্রার্থী হন সিমরান প্যাটেল। এই ধরনের কাজ যাতে অন্যরা না করে, সেই বিষয়েও সতর্ক করেন তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language