Hashtagintro

সাইবার হামলার শিকার মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ! বিপুল তথ্য ফাঁস, চিনের দিকে অভিযোগের তির

এফবিআইয়ের পর এবার সাইবার হামলার মুখে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। শুধু তাই নয়, সিআইএ-র পাশাপাশি সাইবার হামলা হয়েছে আরও দুই গোয়েন্দা দপ্তর ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ এবং ‘ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’তে। এই ঘটনায় বিপুল গোয়েন্দা তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, এই সাইবার হামলার নেপথ্যে চিনের হাত রয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এই সাইবার হামলার ঘটনা ঘটে। যদিও হ্যাকাররা যেখানে হামলা চালায় সেটি তেমন গোপনীয় নয় বলেই দাবি করা হচ্ছে। যে সিস্টেমে হামলা হয় সেটি জনসাধারণের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। দাবি করা হচ্ছে, এই সিস্টেমে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, স্যাটেলাইট চিত্র এবং বেসরকারি ডেটা কোম্পানিগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়। অবশ্য ঠিক কোন তথ্য ফাঁস হয়েছে তা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, সাইবার হামলার পর সিস্টেমের যাবতীয় সমস্যার সমাধান করা হয়েছে।

সাইবার হামলা হয়েছে আরও দুই গোয়েন্দা দপ্তর ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ এবং ‘ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’তে।

কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে অনুমান, এই হামলায় ‘আর্টেক্স’ নামে একটি এআই টুলের ব্যবহার করা হয়ে থাকতে পারে। যার জেরে সন্দেহ করা হচ্ছে, এর নেপথ্যে কোনও চিনা গোষ্ঠীর হাত থাকতে পারে। গোয়েন্দা সংস্থার মতে, হ্যাকাররা এখন সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। এর মোকাবিলায় সরকারি সিস্টেমগুলোতে ঘন ঘন আপডেট এবং নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দফায় দফায় সাইবার হামলার মুখে পড়েছে আমেরিকা। গত সপ্তাহেই সিএনএন জানিয়েছিল, এফবিআইয়ের অপরাধীদের ডেটাবেস ‘হ্যাক’ হয়েছে। রিপোর্ট বলছে, গত ১২ থেকে ১৭ নভেম্বরের মধ্যে আমেরিকার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থায়। যার ফলে ব্যাংকিং, বিমান চলাচল, হোটেল বুকিং এবং অনলাইন পরিষেবা প্রভাবিত হয়।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language